শিরোনাম
ডোনাল্ড ট্রাম্পের হাতে বিকল্প কম, ইরানের দাবি– আটকে গেছে যুক্তরাষ্ট্র একরামুল হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে ‘রাতের ভোটের’ ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে বঙ্গভবন ছেড়েছেন মো. সাহাবুদ্দিন সাহাবুদ্দিনের পদত্যাগে সংশয়মুক্ত বিএনপি সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীে রাঙ্গামাটিতে সাইফুল হকের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত আন্দোলনের পর কি রাজনীতিতে নামছে ককরোচ জনতা পার্টি অস্ত্র সংকটে ইরানে হামলা বাড়াচ্ছেন না ট্রাম্প রাষ্ট্রপতির পদত্যাগ সংবিধানসম্মত, গ্রেফতারের মতো কিছু দেখছি না: স্বরাষ্ট্রমন্ত্রী

খাগড়াছড়ির মহালছড়িতে যৌথবাহিনীর অভিযানে আটক ৫

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৮৫ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ বিশেষ অভিযানে গাঁজাসহ পাঁচজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, ৬১ ইবি মহালছড়ি জোন সদর-এর আওতাধীন বিজিতলা আর্মি ক্যাম্প থেকে লেফটেন্যান্ট মোঃ চিশতীর নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।
অভিযানে উপজেলার মাইসছড়ি ইউনিয়নের লেমুছড়ি শান্তিপুর এলাকা এবং মহালছড়ি সদর ইউনিয়নের কলাবাজার এলাকায় পৃথকভাবে তল্লাশি চালানো হয়।

এ সময় ১ কেজি গাঁজাসহ দুইজন পুরুষ ও তিনজন নারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন— মোঃ এরশাদ মিয়া (৪২), নাজমা আক্তার (২৮), শানু আক্তার (৩০), সুখি আক্তার (১৮) এবং জাহাঙ্গীর আলম (৫০)।

পরবর্তীতে উদ্ধারকৃত গাঁজাসহ আটককৃতদের মহালছড়ি থানা-এ হস্তান্তর করা হয়।

থানা সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এসব এলাকায় মাদক কারবারের অভিযোগ ছিল। যৌথবাহিনীর এমন অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions