শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

রাঙ্গামাটির বাস টার্মিনালে গভীর রাতে আগুনে পুড়লো তিন দোকান

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১০৯ দেখা হয়েছে

রাঙ্গামাটি:-রাঙ্গামাটি শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার দিবাগত রাত প্রায় ২টার দিকে এ আগুনের সূত্রপাত ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার সাবেক প্যানেল মেয়র রবিউল আলম রবি পরিচালিত একটি হার্ডওয়্যার দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পাশের একটি ভাঙারি দোকান ও একটি মৎস্য আড়তে ছড়িয়ে পড়ে, ফলে তিনটি দোকানই সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রায় ২০ সদস্যের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের বিস্তার রোধ করা সম্ভব হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রবিউল আলম রবি জানান, সম্প্রতি ঋণ নিয়ে তিনি দোকানটি চালু করেছিলেন। অগ্নিকাণ্ডে তার দোকানের সবকিছু পুড়ে গেছে এবং প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

এদিকে, পুড়ে যাওয়া তিনটি দোকানের মালিক মোজাম্মেল হক। তার স্বজনদের মতে, এ ঘটনায় তারও প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো. মফিজুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই তারা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে।

ঘটনার পরপরই কোতয়ালী থানা পুলিশের অন্তত তিনটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিরাপত্তা নিশ্চিত করে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions