শিরোনাম
আন্তর্জাতিক মহলে ‘অপপ্রচার’ ও পাহাড়ের স্থিতিশীলতা: ইয়েন ইয়েনকে প্রশাসনের কড়া বার্তা বান্দরবানের লামায় অপহৃত ৬ রাবার শ্রমিককে উদ্ধার করল সেনাবাহিনী রাঙ্গামাটির বাস টার্মিনালে গভীর রাতে আগুনে পুড়লো তিন দোকান বান্দরবানের আলীকদমে পাহাড়ের প্রাকৃতিক বনাঞ্চল উজাড়ে ব্যস্ত সিন্ডিকেট, হুমকিতে জীববৈচিত্র্য বান্দরবানে হামের প্রাদুর্ভাব, আক্রান্ত ৮ জন পার্বত্য চট্টগ্রাম ও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদে রাঙ্গামাটিতে পিসিসিপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে তিন মাস মাছ আহরণে নিষেধাজ্ঞা শুরু চট্টগ্রামে ২৮ বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টি বন্ধ, লোডশেডিংয়ে দুর্ভোগ কিলোমিটার প্রতি ১১ পয়সা বাড়লো গণপরিবহনের ভাড়া সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিএনপি জোটের ৩৬ প্রার্থী বৈধ, স্বতন্ত্র থেকে একজন

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে তিন মাস মাছ আহরণে নিষেধাজ্ঞা শুরু

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৩১ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি, মজুদ ও হ্রদের ভারসাম্য রক্ষার স্বার্থে প্রতিবছরের ন্যায় এবছরও মধ্যরাত থেকে শুরু হয়েছে তিন মাসের মৎস্য আহরণে নিষেধাজ্ঞা। আগামী ৩১ জুলাই পর্যন্ত তিন মাস কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ আহরণ, বাজারজাত ও পরিবহনের ওপর এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। কার্প জাতীয় মাছের বংশবৃদ্ধি, হ্রদে অবমুক্ত করা পোনা মাছের সুষ্ঠু বৃদ্ধি, মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণসহ হ্রদের প্রাকৃতিক পরিবেশ মৎস্য সম্পদ বৃদ্ধির সহায়ক হিসাবে গড়ে তোলার লক্ষ্যে প্রতিবছর তিনমাসের জন্য এই নিষেধাজ্ঞা জারি হয়। গত ২০ এপ্রিল অনুষ্ঠিত হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) রাঙ্গামাটি অঞ্চলের ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম জানান, কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ নিষিদ্ধকালীন ক্ষতিগ্রস্ত জেলে পরিবারগুলোর সহায়তায় মানবিক কর্মসূচি বাস্তবায়ন করছে। এই কর্মসূচির আওতায় মোট ২৬,৮৪৫টি জেলে পরিবারকে প্রতি পরিবারে ২০ কেজি হারে দুই মাসের জন্য ৪০ কেজি করে মোট ১,০৭৩.৮০ মেট্রিক টন চাল বরাদ্দ প্রদান করা হয়েছে। যা আগামী ২ মে বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হবে। একইদিন হ্রদে কার্প জাতীয় মাছের পোনাও ছাড়া হবে।

কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও রাঙ্গামাটির জেলা প্রশাসক জানিয়েছেন, নিষেধাজ্ঞা চলাকালীন হ্রদে অবৈধ মাছ শিকার রোধে নৌ-পুলিশ ও বিএফডিসি’র সমন্বয়ে নিয়মিত টহল দেওয়া হবে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে স্থাপন করা হবে অস্থায়ী চেকপোস্ট। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের অভিযানও অব্যাহত থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions