শিরোনাম
বান্দরবানে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ গেল দুই পর্যটকের রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও বিদেশি সিগারেট জব্দ জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ রাশিয়ায় ক্যানসারের ভ্যাকসিন রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে, দাবি বিজ্ঞানীর কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ, সম্পাদক রিপন মারমা নির্বাচিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি দেয়ার পর ফোন তারেক রহমানের,গ্যাস সঙ্কট মোকাবিলায় সহায়তার আশ্বাস ২২১ কোটি টাকা বেড়েছে রেলের আয়, কীভাবে? এক বিলিয়ন ডলার বিনিয়োগ হবে আনোয়ারায় বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা দিলেন সাচিং প্রু জেরী

বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১৭১ দেখা হয়েছে

সুজন কুমার তঞ্চঙ্গ্যা:- বিলাইছড়ি(রাঙ্গামাটি)প্রতিনিধিঃ -রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃক পুষ্টি সপ্তাহ পালন করা হয়েছে। বৃহস্পতিবার ( ২৩ এপ্রিল) জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ এর বর্ণাঢ্য উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুরজিৎ দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি মোঃ আঃ সালাম ফকির, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্ম কর্তা মোঃ ওমর ফারুক।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মেডিকেল অফিসার ডা. নূর মোহাম্মদ, ডা. নাফিসা নাফিজা আনজুম,ডা. মোঃ ওমর ফারুক, ডা. কনিষ্ক চাকমা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম চাকমা, বিলাইছড়ি থানার এসআই এফ এম তানভীর আলম, আরও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে উপজেলা নার্সবৃন্দ ও কেংড়াছড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মনির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে পুষ্টি বিষয়ক সচেতনতামূলক তথ্য প্রদর্শনের পাশাপাশি শিশুদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ২৮ জন হতদরিদ্রদের মাঝে উন্নত মানের ‘ফুড বাস্কেট’ বিতরণ করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions