শিরোনাম
কিলোমিটার প্রতি ১১ পয়সা বাড়লো গণপরিবহনের ভাড়া সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিএনপি জোটের ৩৬ প্রার্থী বৈধ, স্বতন্ত্র থেকে একজন বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বান্দরবানে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিক অপহরণ কক্সবাজার ও নওগাঁয় সাত খুনের ঘটনায় চাঞ্চল্য প্রত্যেক উপজেলায় সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ বরাদ্দ ইকো-ট্যুরিজমের প্রসারে বাংলাদেশ ও কানাডার কাজের সুযোগ রয়েছে : পার্বত্যমন্ত্রী রাঙ্গামাটির বাঘাইছড়ির দুর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট বান্দরবানে উজাড় হচ্ছে পাড়াবন, কাটা পড়ছে শতবর্ষী গাছ রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি হ্রাস পাওয়ায় একটি ইউনিট থেকে সর্বনিম্ন বিদ্যুৎ উৎপাদন

কিলোমিটার প্রতি ১১ পয়সা বাড়লো গণপরিবহনের ভাড়া

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৮ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- দেশের বাজারে তেলের দাম বাড়ার সঙ্গে গণপরিবহনের ভাড়া ‘সমন্বয়’ করেছে সরকার। ফলে গণপরিবহনে ভাড়া আগের চেয়ে কিলোমিটার প্রতি ১১ টাকা বাড়ানো হয়েছে। সর্বনিম্ন ভাড়া ১০ টাকা বহাল থাকছে। যা আজ বৃহস্পতিবার থেকেই কার্যকর হবে। আজ দুপুর পৌনে ১টার দিকে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।

ভাড়া বাড়ানোর ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘গণপরিবহনের ভাড়াকে আমরা সমন্বয় হিসেবে দেখছি। ভাড়া বৃদ্ধি হিসেবে দেখতে চাচ্ছিনা। পরিবহন মালিকদের সঙ্গে আমাদের পর্যাপ্ত আলোচনা হয়েছে। জনস্বার্থ বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছি যে, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে এবং আন্তঃজেলা ও মিনিবাসের ক্ষেত্রে ১১ পয়সা বাড়ানো হচ্ছে।’

তিনি বলেন, ‘পার কিলোমিটার ১১ পয়সা সমন্বয় হওয়ার একটা ফরম্যাট আছে। পরিবহন মালিকদের দাবি ছিলো ২৮ পয়সা বাড়ানোর দাবি ছিলো। পরবর্তীতে এসে ২২ পয়সা হয়। আমরা ২দিন সবার সঙ্গে মিটিং করে ১১ পয়সা ভাড়া সমন্বয় করার সিদ্ধান্ত নিয়েছি। তেলের দাম কমলে একই প্রক্রিয়ায় সমন্বয় করা হবে। তেলের দাম বাড়া-কমার ক্ষেত্রে কী ফরম্যাটে হবে সেটি বিআরটিএ প্রজ্ঞাপন জারি করে দেবে এবং ওই ফর্মুলা অনুসারে ভাড়া নির্ধারণ করে দেবে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions