শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

যে কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার শান্তি আলোচনায় বসছে না ইরান

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২১৮ দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:- ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি জানিয়েছে, পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার পরবর্তী দফায় অংশ নেওয়ার কোনো পরিকল্পনা এখন নেই। রোববার ইরানি সূত্রের বরাত দিয়ে আইআরআইবি বলেছে, ‘পরবর্তী দফার ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় অংশ নেওয়ার এখন কোনো পরিকল্পনা নেই।’

এর আগে ফার্স ও তাসনিম সংবাদ সংস্থা নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে জানায়, ‘সামগ্রিক পরিস্থিতি খুব একটা ইতিবাচক নয়।’ তারা আরও জানায়, মার্কিন অবরোধ তুলে নেওয়াটা আলোচনার পূর্বশর্ত।

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আর ২ দিন বাকি। ঠিক এই সময়ে মার্কিন আলোচকদের পাকিস্তানে যাওয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে এই সময়ে ইরানি বন্দরগুলোতে অবরোধ আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র। আর এই বিষয়টিই আলোচনার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। রোববার একটি মার্কিন ডেস্ট্রয়ার এক ইরানি জাহাজকে আটক করার পর পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে। ওই জাহাজটি পালানোর চেষ্টা করছিল। তেহরান এর জবাব দেওয়ার হুমকি দিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ অবরোধ ও ওয়াশিংটনের ‘অযৌক্তিক ও অবাস্তব দাবির’ প্রতি ইঙ্গিত করে বলেছে, ‘এই পরিস্থিতিতে ফলপ্রসূ আলোচনার কোনো স্পষ্ট সম্ভাবনা নেই।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions