শিরোনাম
রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ কর্মীদের পুরস্কার রাঙ্গামাটির লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে সোলার ডিপ টিউবওয়েল উদ্বোধন, উপকৃত হবে ৭৫ পরিবার থাইল্যান্ড প্রবাসীকে ইউপিডিএফের প্রাণনাশের হুমকি, নিরাপত্তা শঙ্কায় মিঠন চাকমা,থানায় জিডি রাঙ্গামাটি কোতয়ালী থানার ওসিকে পুলিশ সুপারের পুরস্কার প্রদান রাঙ্গামাটির বিলাইছড়িতে সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির উদ্বোধন পাহাড়ে বৈসাবি উৎসবের আমেজ: জমে উঠেছে বাজার, চলছে পাঁচন প্রস্তুতি নতুন সরকারের প্রতি পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন ও সম্প্রীতি প্রতিষ্ঠার প্রত্যাশা রাঙ্গামাটির জুরাছড়িতে মহাসংঘদান অনুষ্ঠিত ২৫০ টাকার তরমুজ পাইকারিতে মিলছে ১০০ টাকায়! ভারতকে রুখে দিয়েছে বাংলাদেশ,মসাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ কর্মীদের পুরস্কার

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৩৬ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) রাঙ্গামাটি পুলিশ লাইন্সে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম। এতে জেলার বিভিন্ন থানা ও ইউনিট থেকে আগত সকল পর্যায়ের পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।
সভায় অংশগ্রহণকারী সদস্যরা দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও প্রয়োজনীয় বিষয় পুলিশ সুপারের সামনে তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ সহকারে এসব বক্তব্য শোনেন এবং তাৎক্ষণিকভাবে সমাধানযোগ্য সমস্যাগুলোর নিষ্পত্তি করেন। পাশাপাশি অন্যান্য বিষয় দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।


পরে দিকনির্দেশনামূলক বক্তব্যে পুলিশ সুপার সদস্যদের শৃঙ্খলা, সততা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পুলিশ সদস্যদের যথাযথ পোশাক পরিধান, নৈতিকতা বজায় রাখা, প্রশাসনিক শৃঙ্খলা অনুসরণ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করারও আহ্বান জানান তিনি।
এ সময় বাহিনীর সার্বিক উন্নয়ন, নিরাপত্তা জোরদার এবং সদস্যদের কল্যাণ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় বিগত মাসে দায়িত্ব পালনে বিশেষ অবদান রাখায় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ফোর্স সদস্যদের নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। এতে পুরস্কারপ্রাপ্তদের মধ্যে কর্মস্পৃহা আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত কর্মকর্তারা।
অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সকল স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের কল্যাণ সভা বাহিনীর অভ্যন্তরীণ সমন্বয়, পেশাগত দক্ষতা ও মনোবল বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions