শিরোনাম
রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ কর্মীদের পুরস্কার রাঙ্গামাটির লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে সোলার ডিপ টিউবওয়েল উদ্বোধন, উপকৃত হবে ৭৫ পরিবার থাইল্যান্ড প্রবাসীকে ইউপিডিএফের প্রাণনাশের হুমকি, নিরাপত্তা শঙ্কায় মিঠন চাকমা,থানায় জিডি রাঙ্গামাটি কোতয়ালী থানার ওসিকে পুলিশ সুপারের পুরস্কার প্রদান রাঙ্গামাটির বিলাইছড়িতে সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির উদ্বোধন পাহাড়ে বৈসাবি উৎসবের আমেজ: জমে উঠেছে বাজার, চলছে পাঁচন প্রস্তুতি নতুন সরকারের প্রতি পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন ও সম্প্রীতি প্রতিষ্ঠার প্রত্যাশা রাঙ্গামাটির জুরাছড়িতে মহাসংঘদান অনুষ্ঠিত ২৫০ টাকার তরমুজ পাইকারিতে মিলছে ১০০ টাকায়! ভারতকে রুখে দিয়েছে বাংলাদেশ,মসাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

থাইল্যান্ড প্রবাসীকে ইউপিডিএফের প্রাণনাশের হুমকি, নিরাপত্তা শঙ্কায় মিঠন চাকমা,থানায় জিডি

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৫৭ দেখা হয়েছে

ঢাকা:–পার্বত্য চট্টগ্রামের সক্রিয় সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর বিরুদ্ধে থাইল্যান্ড প্রবাসী এক বাংলাদেশিকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মিঠন চাকমা (৩৮) বর্তমানে থাইল্যান্ডে অবস্থান করলেও দেশীয় ও আন্তর্জাতিক নম্বর এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তাকে ধারাবাহিকভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
ভুক্তভোগীর দাবি, গত ১ মার্চ থেকে ২৭ মার্চ ২০২৬ পর্যন্ত বিভিন্ন সময় তাকে ফোনকল, হোয়াটসঅ্যাপ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভয়ভীতি প্রদর্শন করা হয়। হুমকি প্রদানকারীরা নিজেদের ইউপিডিএফ-এর সশস্ত্র সদস্য পরিচয় দিয়ে একাধিক নম্বর থেকে তার সঙ্গে যোগাযোগ করে।
তিনি জানান, প্রবাসে অবস্থান করলেও এসব হুমকির কারণে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং নিজ জীবনের ঝুঁকি নিয়ে উদ্বিগ্ন।


সোশ্যাল মিডিয়ায় ভয়ভীতি
মিঠন চাকমার অভিযোগ, ফেসবুকে ‘Sasmit Tripura’ এবং ‘S Tripura’ নামের আইডি থেকে তাকে নিয়মিত মেসেজ পাঠিয়ে হুমকি দেওয়া হচ্ছে। এসব আইডি থেকে আগ্নেয়াস্ত্রের ছবি ও ভিডিও দেখিয়ে তাকে ভয় দেখানো হয় এবং সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়। পাশাপাশি হোয়াটসঅ্যাপে কল করে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনাও ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।
এদিকে নিজের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে মিঠন চাকমা ঢাকার সবুজবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং: ২৮৮ তারিখ: ২৮ মার্চ ২০২৬ ট্র্যাকিং নম্বর: AFGLO
থানা সূত্রে জানা গেছে, অভিযোগটি আমলে নিয়ে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।


পরিবারের উদ্বেগ
বিদেশে অবস্থানরত একজন নাগরিককে এভাবে হুমকি দেওয়ার ঘটনায় তার পরিবার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সবুজবাগ থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions