শিরোনাম
নতুন সরকারের প্রতি পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন ও সম্প্রীতি প্রতিষ্ঠার প্রত্যাশা রাঙ্গামাটির জুরাছড়িতে মহাসংঘদান অনুষ্ঠিত ২৫০ টাকার তরমুজ পাইকারিতে মিলছে ১০০ টাকায়! ভারতকে রুখে দিয়েছে বাংলাদেশ,মসাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ একদিনে দুই দফা বাড়লো স্বর্ণের দাম মায়ামির নতুন স্টেডিয়ামে ‘লিও মেসি স্ট্যান্ড’ সব বিশ্ববিদ্যালয়ে ৬০ দিনের মধ্যে ফ্রি ইন্টারনেট সুবিধা দেওয়ার নির্দেশ হরমুজ প্রণালিতে ক্ষমতার চিত্র বদলে দিতে পারে যে ৩টি দ্বীপ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় সংসদ কমিটির বৈঠক, যেসব বিষয়ে আলোচনা পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

রাঙ্গামাটির জুরাছড়িতে মহাসংঘদান অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৮৯ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- পার্বত্য জেলা রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলার ডেবাছড়া এলাকায় অনুষ্ঠিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় আয়োজন ‘মহাসংঘদান’।
অনুষ্ঠানে প্রধান ধর্মগুরু হিসেবে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় বুদ্ধ শ্রী মহাস্থবির। তার নেতৃত্বে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
মহাসংঘদানে দেশের বিভিন্ন স্থান থেকে আগত ভিক্ষুসংঘ ও ধর্মপ্রাণ বৌদ্ধ অনুসারীরা অংশ নেন। এ সময় তারা বৌদ্ধ ভিক্ষুদের দান প্রদান করেন এবং ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে পূণ্য অর্জনের লক্ষ্যে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানকে কেন্দ্র করে ডেবাছড়া এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। ধর্মীয় এই আয়োজনে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ কামনা করা হয়।


স্থানীয় আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও বিপুল উৎসাহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহাসংঘদান সম্পন্ন হয়েছে।
“ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধন জোরদারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions