
ডেস্ক রির্পোট:- জাতীয় সংসদের কার্যক্রমে গতি আনতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধানমন্ত্রী উপস্থিত সংসদ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
শনিবার বিকেল ৪টায় জাতীয় সংসদ সচিবালয়ের সরকারদলীয় সভাকক্ষে সরকারদলীয় সংসদ সদস্যদের অংশগ্রহণে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়। এবং মরহুমার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন সরকারদলীয় সংসদ সদস্যরা।
এছাড়া সরকারের চলমান কার্যক্রম, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইন প্রণয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে আলোচনা হয়।