শিরোনাম
দুর্গম কেন্দ্র থেকে হেলিকপ্টারে করে ফিরছে ভোটের সরঞ্জাম ও কর্মকর্তারা পার্বত্য তিন জেলায় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটের গরমিল খাগড়াছড়ি আসনে পোস্টাল ভোটে সর্বোচ্চ পেয়েছে দাঁড়িপাল্লা রাঙ্গামাটিতে ১,২৮৩ ভোটার কোনো প্রার্থীকে ভোট দেননি,গণভোটে অংশ নিলেও সংসদ নির্বাচনে ব্যালট জমা দেননি রাঙ্গামাটির রাজনীতিতে নতুন অধ্যায়: দীপেন দেওয়ানের উত্থান, সংগ্রাম ও বিজয়ের গল্প বান্দরবানে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত রাঙ্গামাটিতে সাত প্রার্থীর মধ্যে ছয়জনের জামানত বাজেয়াপ্ত গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ ২৯৭ আসনে নির্বাচিতদের গেজেট প্রকাশ তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা

বান্দরবানে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৭ দেখা হয়েছে

বান্দরবান;- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান-৩০০ সংসদীয় আসনে প্রত্যাশিত সংখ্যক ভোট না পাওয়ায় হাত পাকা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী আবুল কালাম আজাদ এবং লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী আবু জাফর মো: ওয়ালিউল্লাহ এর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান জেলা নির্বাচন অফিসার মো: কামরুল আলম।

এদিকে ৩০০নং বান্দরবান আসনে চারটি রাজনৈতিক দলের চার জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। তার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী সাচিংপ্রু জেরী ভোট পায় ১ লক্ষ ৪১ হাজার ৪৫৫। অপর দিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পায় ২৬ হাজার ১৬২ ভোট। অন্যদিকে হাত পাকা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী আবুল কালাম আজাদ পায় ৪৭১৮ এবং লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী আবু জাফর মো: ওয়ালিউল্লাহ পায় ২৪৩৫ ভোট।

মূলত, নির্বাচনী বিধিমালা অনুযায়ী, মোট বৈধ ভোটের আট ভাগের এক ভাগ না পাওয়ায় হাত পাকা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী আবুল কালাম আজাদ ও লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী আবু জাফর মো: ওয়ালিউল্লাহ দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়। নির্বাচনী ফলাফল ঘোষণার পর জেলা নির্বাচন অফিস এ সিদ্ধান্ত কার্যকর করে।

বান্দরবান জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৩০০নং বান্দরবান আসনে প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে লড়াই হলেও ইসলামী আন্দোলন ও জাতীয় পার্টির প্রার্থীরা উল্লেখযোগ্য ভোট অর্জনে ব্যর্থ হন। ফলে আইন অনুযায়ী তাদের জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।

উল্লেখ্য, বিএনপির সাচিংপ্রু জেরী ১ লক্ষ ৪১ হাজার ৪৫৫ ভোট পেয়ে ভুমিধ্বস বিজয় অর্জন করেন। ফলাফল প্রকাশের পর থেকে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions