শিরোনাম
রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে ১১ জন গ্রেফতার, মাদক ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ঈদের ছুটিতে উপচে পড়া ভিড়, লাখো পর্যটকের পদচারণায় মুখর তিন পার্বত্য জেলা রাঙ্গামাটির বিলাইছড়িতে যোগাযোগ ও কৃষিতে বিপ্লব ঘটাতে ৭ টি জায়গায় খনন  প্রয়োজন  উত্তর-পূর্ব ভারত, মায়ানমার ও বাংলাদেশ ভূখণ্ডে আলাদা ‘খ্রিস্টান রাষ্ট্র’ তৈরির ছক ও ষড়যন্ত্র! ইরান যুদ্ধ দীর্ঘ হলে কোন দেশ আগে ‘ধাক্কা’ খাবে, নাজুক অবস্থানে কারা? যুদ্ধে বন্ধ হরমুজ প্রণালি,খাদ্য সংকটে পড়তে পারে প্রায় ১০ কোটি মানুষ দেশের সমস্ত পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ জনের পরিচয় মিলেছে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস করার দাবি ইরানের এক মাসের নবজাতক সরকার: ঘরে বাইরে চ্যালেঞ্জ

ইনকিলাব মঞ্চ ও পুলিশ সংঘর্ষ,জাবের-আম্মারসহ কয়েকজন হাসপাতালে

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনরত নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মিছিলে পুলিশি বাধা, লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপে সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ও রাকসুর জি এস সালাউদ্দিন আম্মারসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে পদযাত্রা শুরু করেন। মিছিলটি ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পৌঁছালে পুলিশ কাঁটাতারের ব্যারিকেড দিয়ে পথরোধ করে। একপর্যায়ে আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ চড়াও হয়। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ শুরু করলে রণক্ষেত্রে পরিণত হয় এলাকাটি। আন্দোলনকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এ সময় সাউন্ড গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে বেশ কয়েকজনকে আহত হতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা, পরে তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

সরেজমিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে অন্তত ১০-১৫ জনকে প্রাথমিক চিকিৎসা নিতে দেখা গেছে। ডাকসু নেত্রী ফাতেমা তাসনিম জুমা ও জকসু নেত্রী শান্তা আক্তারকেও আহত অবস্থায় হাসপাতালে দেখা যায়।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, “তিন জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, আরও অনেকেই এসেছেন। তবে কেউ গুলিবিদ্ধ নয়।”

সংঘর্ষের পর আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলেও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের নেতাকর্মীদের পুনরায় শাহবাগে অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন। মুখপাত্র হত্যার বিচারের পাশাপাশি আজকের হামলার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions