শিরোনাম
ঈদের ছুটিতে উপচে পড়া ভিড়, লাখো পর্যটকের পদচারণায় মুখর তিন পার্বত্য জেলা রাঙ্গামাটির বিলাইছড়িতে যোগাযোগ ও কৃষিতে বিপ্লব ঘটাতে ৭ টি জায়গায় খনন  প্রয়োজন  উত্তর-পূর্ব ভারত, মায়ানমার ও বাংলাদেশ ভূখণ্ডে আলাদা ‘খ্রিস্টান রাষ্ট্র’ তৈরির ছক ও ষড়যন্ত্র! ইরান যুদ্ধ দীর্ঘ হলে কোন দেশ আগে ‘ধাক্কা’ খাবে, নাজুক অবস্থানে কারা? যুদ্ধে বন্ধ হরমুজ প্রণালি,খাদ্য সংকটে পড়তে পারে প্রায় ১০ কোটি মানুষ দেশের সমস্ত পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ জনের পরিচয় মিলেছে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস করার দাবি ইরানের এক মাসের নবজাতক সরকার: ঘরে বাইরে চ্যালেঞ্জ রাঙ্গামাটির বিলাইছড়িতে কৃষক পরিবারের ৫টি ঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবারগুলো

নির্বাচনী প্রচারণায় রাজস্থলী উপজেলায় এম এ বাশার এর জনসংযোগ ও পথসভা

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০০ দেখা হয়েছে

চাই সুই উ মারমা,কাউখালী:- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থী রাঙ্গামাটি-২৯৯ আসনে সংসদ সদস্য প্রতিদ্বন্দ্বী প্রার্থি এম এ বাশার নির্বাচনী প্রচারণার ১৩তম দিনে রাঙ্গামাটি রাজস্থলী উপজেলায় নির্বাচনী ইশতেহার বিতরণ, জনসংযোগ এবং পথসভা করেন।
নির্বাচনী প্রচারণার পথসভায় এম এ বাশার বলেন, রাঙামাটি রাঙ্গামাটি ২৯৯ আসনে অর্ধেক ভোটারই নারী। কেবলমাত্র নারীরা ভোট দিলে আমি সংসদ সদস্য হওয়ার সম্ভাবনা রয়েছেন, আমাকে সংসদ সদস্য পদে আপনারা নির্বাচিত করলে আমি নারীর অধিকার নারীর সমতা নিয়ে কাজ করিব।
তিনি বলেন, রাজস্থলী একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো নয়। ঝুঁকিপূর্ণ যান চলাচল রোধ এবং সড়ক প্রশস্ত করা অত্যন্ত প্রয়োজন। আমাকে যদি আপনারা ভোট দিয়ে সংসদে পাঠান আমি সবার আগে এ উপজেলায় সড়ক পথ যোগাযোগ ব্যবস্থা উন্নত করব। তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে আগামীতে কর্ণফুলী নদীর উপর রাইখালী-লিচুবাগান সেতু নির্মাণ করার প্রতিশ্রুতি দেন।
এবার নির্বাচন কমিশন ও অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে আশ্বস্ত করেছেন যে জনগণ নিরপেক্ষভাবে ভোট দিতে পারবেন।
ভোটারদের প্রতি আমি আহ্বান জানাই যে আপনারা ১২ ই ফেব্রুয়ারি সকাল আট টায় ভোট কেন্দ্রে গিয়ে আমাকে ট্রাক মার্কায় ভোট দিবেন।
সংসদ সদস্য পদপ্রার্থী এম এ বাশার আরো বলেন, আমি সংসদ সদস্য পদে নির্বাচিত হলে ৩০ কর্ম দিবসের মধ্যে রাজস্থলী এলাকার মুরুব্বিদের সাথে নিয়ে একটি কর্মপরিকল্পনা তৈরি করিব যাতে সবার উন্নয়ন ঘটে।
আমি প্রতিটা উপজেলায় বৈষম্যহীনভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করিব।
এসময় মো আবুল বাশার এর নির্বাচন পরিচালনা কমিটর সদস্য সচিব বাবলু মারমা, সদস্য ইশতিয়াক হোসেন তারেক,সাইমুন ইসলাম,মো সাকিব,মো পিয়ারু,মো মোনান্না,মো আলাউদ্দিন সহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions