শিরোনাম
ঈদের ছুটিতে উপচে পড়া ভিড়, লাখো পর্যটকের পদচারণায় মুখর তিন পার্বত্য জেলা রাঙ্গামাটির বিলাইছড়িতে যোগাযোগ ও কৃষিতে বিপ্লব ঘটাতে ৭ টি জায়গায় খনন  প্রয়োজন  উত্তর-পূর্ব ভারত, মায়ানমার ও বাংলাদেশ ভূখণ্ডে আলাদা ‘খ্রিস্টান রাষ্ট্র’ তৈরির ছক ও ষড়যন্ত্র! ইরান যুদ্ধ দীর্ঘ হলে কোন দেশ আগে ‘ধাক্কা’ খাবে, নাজুক অবস্থানে কারা? যুদ্ধে বন্ধ হরমুজ প্রণালি,খাদ্য সংকটে পড়তে পারে প্রায় ১০ কোটি মানুষ দেশের সমস্ত পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ জনের পরিচয় মিলেছে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস করার দাবি ইরানের এক মাসের নবজাতক সরকার: ঘরে বাইরে চ্যালেঞ্জ রাঙ্গামাটির বিলাইছড়িতে কৃষক পরিবারের ৫টি ঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবারগুলো

রাঙ্গামাটির লংগদু উপজেলা কালাপাকুজ্জা ইউনিয়নে হাতপাখার প্রার্থী জসিম উদ্দীন এর ব্যাপক গণসংযোগ

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১৫৮ দেখা হয়েছে

রাঙ্গামাটি;- আজ শুক্রবার (৩০ জানুয়ারী ‘২৬) লংগদু উপজেলার কালাপাকুজ্জা ইউনিয়নে ২৯৯ রাঙ্গামাটি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর পীর সাহেব চরমোনাই মনোনিত হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব জসিম উদ্দীন এর সমর্থনে পথসভা ও গণসংযোগ করেন।

এসময় আলহাজ্ব জসিম উদ্দীন লংগদুর প্রত্যন্ত ও অবহেলিত জনপদের মানুষের মৌলিক চাহিদা পূরণই তার রাজনীতির মূল লক্ষ্য। এ লক্ষ্যে গ্রাম ও ওয়ার্ডভিত্তিক সড়ক উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন, পর্যাপ্ত শিক্ষক ও অবকাঠামো নিশ্চিত করা হবে। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় স্বাস্থ্যসেবাকে আধুনিক ও জনবান্ধব করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।


তিনি আরও বলেন, তরুণ সমাজের কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি শিক্ষা বিস্তার এবং ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে তুলতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হবে। কৃষক, জেলে ও শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার ও জীবনমান উন্নয়নে টেকসই উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ।
আলহাজ্ব জসিম উদ্দীন বলেন,
“লংগদুর উন্নয়ন কেবল প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। জনগণকে সঙ্গে নিয়ে স্বচ্ছতা, ন্যায়বিচার ও জবাবদিহিতার ভিত্তিতে উন্নয়ন বাস্তবায়নই আমাদের অঙ্গীকার।”

এসময় ইসলামী আন্দোলন রাঙ্গামাটি জেলা সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এনামুল হক মৃধা, সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, উপজেলা সভাপতি হাফেজ আব্দুল মতিন,সেক্রেটারী মুহাম্মাদ আলী সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions