শিরোনাম
ঈদের ছুটিতে উপচে পড়া ভিড়, লাখো পর্যটকের পদচারণায় মুখর তিন পার্বত্য জেলা রাঙ্গামাটির বিলাইছড়িতে যোগাযোগ ও কৃষিতে বিপ্লব ঘটাতে ৭ টি জায়গায় খনন  প্রয়োজন  উত্তর-পূর্ব ভারত, মায়ানমার ও বাংলাদেশ ভূখণ্ডে আলাদা ‘খ্রিস্টান রাষ্ট্র’ তৈরির ছক ও ষড়যন্ত্র! ইরান যুদ্ধ দীর্ঘ হলে কোন দেশ আগে ‘ধাক্কা’ খাবে, নাজুক অবস্থানে কারা? যুদ্ধে বন্ধ হরমুজ প্রণালি,খাদ্য সংকটে পড়তে পারে প্রায় ১০ কোটি মানুষ দেশের সমস্ত পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ জনের পরিচয় মিলেছে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস করার দাবি ইরানের এক মাসের নবজাতক সরকার: ঘরে বাইরে চ্যালেঞ্জ রাঙ্গামাটির বিলাইছড়িতে কৃষক পরিবারের ৫টি ঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবারগুলো

পাহাড়ে ষড়যন্ত্রের শেষ নেই সাবধান থাকতে হবে—নির্বাচনী পথসভায় ওয়াদুদ ভূইয়া

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১২৭ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধানের শীষের প্রচারণায় খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায় বৃহ:বার বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত গণসংযোগ ও পথসভা করেন ২৯৮ আসনের ধানের শীষের প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূইয়া।

তিনি রামগড় উপজেলার ১নং সদর ইউনিয়নের লামকুপাড়া, ২নং পাতাছড়া ইউনিয়নের মাহবুব নগর, নাকাপা এবং পৌর এলাকার চৌধুরীপাড়া, দক্ষিণ গর্জনতলী ও সোনাইপুল বাজারে ধানের শীষের ভোট চেয়ে লিফলেট বিতরণসহ নির্বাচনী পথসভা করেন। অনুষ্ঠিত পথসভায় তিনি তাঁর বক্তব্যে বলেন, আমি আপনাদের সন্তান। খাগড়াছড়ি পার্বত্য জেলায় বিগত দিনের মত উন্নয়ন করার জন্য আপনারা যদি আমাকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে আমি আবারও এই রামগড়কে একটি পর্যটন বান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলবো। তাই আপনারা শুধু আমাকে ধানের শীষ মার্কায় আপনাদের মূল্যবান ভোটটি উপহার দিন। তিনি আরও বলেন, আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আপনাদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবো। কোনো জুলুমবাজকে আপনাদের ওপর জুলুম করতে দেবো না। এ সময় তিনি ফ্যামিলি কার্ড, স্বাস্থ্যসেবা ও কৃষি কার্ডের ব্যবস্থা করাসহ শিক্ষা – সাংস্কৃতিক বিকাশে প্রতিশ্রুতিও দেন।

পথসভায় ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, অনেক ষড়যন্ত্র হবে, সাবধান থাকতে হবে। আবার কেউ কেউ জান্নাতের টিকিট বিক্রি করবে—সজাগ থাকবেন। সৃষ্টিকর্তা ছাড়া কেউ জান্নাত বা জাহান্নামের টিকিট দিতে পারে না।

এসময় পৃথক পৃথক নির্বাচনী পথসভায় এতে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলার নেতাকর্মী এবং এলাকার নারী-পুরুষ স্বতঃস্ফূর্ত অংশ গ্রহনের মধ্যেদিয়ে উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions