শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

ফেসবুকে বিশ্বের ‘শীর্ষ ১০০’ তালিকায় তারেক রহমান, রাজনীতিবীদদের মধ্যে সবার ওপরে

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৯০ দেখা হয়েছে

বর্তমান বিশ্বে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভাব ও উপস্থিতিই জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার বড় সূচক তথা মানদণ্ড হিসেবে বিবেচ্য। রাজনীতি, ক্রীড়াঙ্গন, শোবিজ, ব্যবসা থেকে শুরু করে সব সেক্টরের মানুষই এখন এই ডিজিটাল জনপরিসরে বেশ সক্রিয়। এরই ধারাবাহিকতায় ফেসবুকের শীর্ষ ১০০ ‘কনটেন্ট ক্রিয়েটর’ এর তালিকায় স্থান পেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সামাজিকমাধ্যম বিশ্লেষণধর্মী ওয়েবসাইট সোশ্যাল ব্লেড প্রকাশিত ‘টপ ১০০ ফেসবুক ক্রিয়েটরস বাই সোশ্যাল’ তালিকায় তারেক রহমানের অবস্থান এখন ৬৭তম।

রোববার (১৮ জানুয়ারি) সবশেষ প্রকাশিত তালিকায় এ তথ্য জানা যায়।

এতে দেখা যায়, ফেসবুকে কনটেন্ট পোস্টের সংখ্যা ও আলোচনার মাত্রার ভিত্তিতে তারেক রহমানের অবস্থান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও ওপরে। ‘ট্রাম্প টিম’ ও ‘ডোনাল্ড ট্রাম্প’ অবস্থান করছেন যথাক্রমে তালিকার ৭১ ও ৭৬তম স্থানে।

প্রসঙ্গত, সোশ্যাল ব্লেডের ব্যাখ্যা অনুযায়ী, ‘কনটেন্ট ক্রিয়েটর’ বলতে তাদেরই বোঝানো হয়, যাদের ঘিরে ফেসবুকে সবচেয়ে বেশি পোস্ট, আলোচনা ও কনটেন্ট প্রকাশিত হয়। সেই হিসেবে তারেক রহমান এখন বিশ্বের শীর্ষ ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতা ও সেলিব্রিটির মধ্যে অন্যতম।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions