শিরোনাম
বান্দরবানে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ গেল দুই পর্যটকের রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও বিদেশি সিগারেট জব্দ জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ রাশিয়ায় ক্যানসারের ভ্যাকসিন রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে, দাবি বিজ্ঞানীর কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ, সম্পাদক রিপন মারমা নির্বাচিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি দেয়ার পর ফোন তারেক রহমানের,গ্যাস সঙ্কট মোকাবিলায় সহায়তার আশ্বাস ২২১ কোটি টাকা বেড়েছে রেলের আয়, কীভাবে? এক বিলিয়ন ডলার বিনিয়োগ হবে আনোয়ারায় বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা দিলেন সাচিং প্রু জেরী

রাঙ্গামাটির কাপ্তাইয়ে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ২৭৭ দেখা হয়েছে

রাঙ্গামাটি+- রাঙ্গামাটি কাপ্তাই উপজেলায় পারিবারিক কলহের জেরে রুবি আক্তার (২৪) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নতুনবাজার এলাকাধীন ইউসুফ মাস্টারের গলিতে এই ঘটনা ঘটে।
​নিহত রুবি আক্তার ওই এলাকার রিমনের স্ত্রী।
​স্থানীয় ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই পরিবারে অভ্যন্তরীণ কলহ চলছিল। আজ বিকেলে রুবি আক্তার নিজের ঘরের চালের সাথে ব্যবহৃত ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। খবর পেয়ে স্থানীয়রা পুলিশে সংবাদ দেয়।
​৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জের ধরেই এই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions