শিরোনাম
“পাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ”ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন অনাথ শিশুদের ভবিষ্যৎ ইরানে সরকার পতন হচ্ছে না, ‘হার মেনে নিয়েছে’ ইসরায়েল: রয়টার্সের প্রতিবেদন আজ সংসদের প্রথম অধিবেশন রাঙ্গামাটিতে স্ত্রী শেফালি চাকমাকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন! যাত্রা করছে অনেক চমকের সংসদ ইরান যুদ্ধ শেষ কয়েক দিনের মধ্যে, ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প আজ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অধিবেশনের জন্য প্রস্তুত জাতীয় সংসদ ভবন,মেরামতে খরচ প্রায় ৩০০ কোটি টাকা রুদ্ধশ্বাস অভিযান, পূর্ণ নিয়ন্ত্রণে জঙ্গল সলিমপুর বিশ্ব জুড়ে হুমকিতে জ্বালানি অর্থনীতি,হামলার নিশানায় তেল স্থাপনা

জুরাছড়িতে মাদকবিরোধী অভিযানে ১৪৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ২০৩ দেখা হয়েছে

উচ্চপ্রু মারমা রাজস্থলী রাঙ্গামাটি:- রাঙ্গামাটি পার্বত্য জেলার জুরাছড়ি থানায় মাদকবিরোধী অভিযানে ১৪৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার(১৫ জানুয়ারি ) রাঙ্গামাটি পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় জুরাছড়ি থানার অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ মঈন উদ্দীন এর নেতৃত্বে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে এই সাফল্য অর্জন করে।

পুলিশ সূত্রে জানা যায়, ১৫ জানুয়ারি ২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ১.৩০ জুরাছড়ি থানাধীন স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন হানিফ ভূঁইয়ার ভাড়া দেওয়া একটি একক কক্ষবিশিষ্ট ঘরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জুরাছড়ি থানার এসআই মোঃ আবু তালেব, সঙ্গে ছিলেন সঙ্গীয় পুলিশ ফোর্সের সদস্যরা।

অভিযানকালে উক্ত ঘর হতে মোঃ আমজাত আলী (৫০), থানা-জুরাছড়ি, জেলা-রাঙ্গামাটি পার্বত্য জেলা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার হেফাজত হতে ১৪৩ (একশত তেতাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে।

এ বিষয়ে জুরাছড়ি থানার পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে থানা পুলিশ জানায়, “মাদকমুক্ত সমাজ গঠনে জুরাছড়ি থানা পুলিশ সর্বদা তৎপর। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এলাকাবাসী পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদক নির্মূলে আরও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions