শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত,ঝুলন্ত সেতু পানির নীচে,রাতে খুলছে ১৬ জলকপাট রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি ১০৫.৩৬ ফুট, বিপৎসীমার ৩.৬৪ ফুট নিচে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বিপদসীমার উপরে: প্লাবিত নিচু এলাকা, কাপ্তাই বাঁধ খোলে দেয়ার দাবী স্থানীয়দের নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ

মনোনয়নপত্র বাছাই শেষ, আজ থেকে ইসিতে করা যাবে আবেদন

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৩৩২ দেখা হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে রবিবার (৪ জানুয়ারি)। অন্যদিকে, প্রার্থীতা বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করা যাবে আজ থেকে।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে আপিল শুনানি ও নিষ্পত্তি হবে। ২০ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন, প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ তারিখ।

ইসির তথ্য অনুযায়ী, ঢাকা মহানগরের ২০টি সংসদীয় আসনে মোট ২৩৮ জন প্রার্থীর মধ্যে ১৬৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে ৭৫ জনের। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের মাধ্যমে ঢাকা ১৩ এবং ১৫ আসনে মোট ২০টি মনোনয়নের মধ্যে ৮টি বাতিল করা হয়েছে। এর মধ্যে ১২টি বৈধতা পেয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী।

 

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions