শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

খালেদা জিয়াকে নিয়ে মানুষের আবেগ বিএনপিকে আরও শক্তিশালী করবে: ফখরুল

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৮৫ দেখা হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে মানুষের আবেগ বিএনপিকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার প্রতি ভালোবাসার কারণ হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে বিরল ব্যক্তিত্ব তিনি। তিনি নীতির প্রশ্নে কখনো আপোস করেননি। খালেদা জিয়ার প্রতি ভালোবাসার কারণ হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে বিরল ব্যক্তিত্ব তিনি। তিনি নীতির প্রশ্নে কখনো আপোস করেননি।

গণতন্ত্র প্রতিষ্ঠায় আগামী নির্বাচনে জনগণ বিএনপিকে বিজয়ী করবে বলে মনে করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘দেশ, মাটি ও মানুষের প্রতি খালেদা জিয়ার ভালোবাসাই দেশের মানুষকে আলোড়িত করেছে। দেশের ক্রান্তিকালে তাঁর চলে যাওয়ায় মানুষ মর্মাহত হয়েছে। দেশের মানুষ দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে বলে আমি মনে করি।’

এর আগে ছারছীনা দরবার শরিফের পীর সাহেব হযরত শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ চেয়ারপারসন কার্যালয়ে আসেন। তাঁর সঙ্গে সাক্ষাত শেষে মির্জা ফখরুল বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদের যে দর্শন দিয়ে গিয়েছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই পতাকাকে উপরে তুলে ধরেছিলেন। একইভাবে তারেক রহমান সাহেবও সেই পতাকা নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবেন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন, এটাই মানুষের প্রত্যাশা।’

তিনি আরও বলেন,‘ম্যাডামের (খালেদা জিয়া) চলে যাওয়ার মধ্য দিয়ে মানুষের মধ্যে যে ভালোবাসা তৈরি হয়েছে, মানুষের মধ্যে যে আবেগ কাজ করছে, সেই আবেগ নিঃসন্দেহে বিএনপিকে আরও শক্তিশালী করবে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions