শিরোনাম
পার্বত্য অঞ্চলের প্রতিটি স্কুলে সঙ্গীত শিক্ষক ও ক্রীড়া শিক্ষক নিয়োগ করা হবে: পার্বত্য মন্ত্রী রাঙ্গামাটির বনরূপায় রাশেদ টেলিকমের উদ্যোগে জমকালো রিটেইল মিট অনুষ্ঠিত চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার লাশ ‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর গাজীপুরে ৫ হত্যা,পাশাপাশি কবরে মা-তিন মেয়েসহ ৫ জনকে দাফন, কাঁদছেন স্বজনরা খাগড়াছড়িতে সাংবাদিক জিতেন বড়ুুয়া গ্রেপ্তার হাম ও উপসর্গ মারা গেছে আরো ৯ শিশু, মৃত্যু ৩৫০ ছাড়াল পুনর্গঠন হচ্ছে বিএনপির অঙ্গসংগঠনের কমিটি,শীর্ষ নেতৃত্বে আলোচনায় ত্যাগীরা রাঙ্গামাটিতে সীমানা পিলারে গরু বাধাকেঁ কেন্দ্র করে এক ব্যক্তিকে কুপিয়ে জখম বিলাইছড়ি উপজেলা স্টেডিয়ামে ওয়াশব্লক নির্মাণে চূড়ান্তভাবে জায়গায় নির্ধারণ

রাঙ্গামাটির সুবলং চ্যানেলে পর্যটকবাহী বোট ডুবি

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৪০৯ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির বরকল উপজেলার সুবলং বাজার থেকে ফেরার পথে একটি পর্যটকবাহী বোট ডুবির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার পর সুবলং নৌ–চ্যানেলের শীলছড়িমুখ এলাকায় এ ঘটনা ঘটে। তবে বোট ডুবির ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুবলং বাজার এলাকা থেকে ফেরার সময় বিকেল ৫টার পর পর্যটকবাহী কাঠের বোটটি শীলছড়িমুখ এলাকায় এসে কাপ্তাই হ্রদে ডুবে যায়। তাৎক্ষণিকভাবে আশপাশের অন্যান্য বোটের লোকজন এসে দুর্ঘটনাকবলিত বোটের পর্যটকদের উদ্ধার করেন। জানা গেছে, বোটটিতে শিশু ও নারীসহ ১০–১২ জন পর্যটক ছিলেন। দুর্ঘটনার সময় পর্যটকরা বোটের ছাদেই অবস্থান করছিলেন এবং কারও কাছে লাইফ জ্যাকেট ছিল না।

ঘটনার প্রত্যক্ষদর্শী রূপায়ন চাকমা বলেন, বিকেলে আমরা বড়দিনের অনুষ্ঠান শেষে বসন্ত মোন পাংখোয়া পাড়ায় ফিরছিলাম। শীলছড়িমুখ এলাকায় এসে দেখি একটি পর্যটকবাহী বোট কাপ্তাই হ্রদে ডুবে যাচ্ছে। পরে আশপাশের লোকজন এসে যাত্রীদের উদ্ধার করেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মুর্শিদুল ইসলাম বলেন, আজ (বৃহস্পতিবার) বোট বা নৌকা ডুবির কোনো খবর এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions