শিরোনাম
নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ প্রতি সন্তান জন্মের জন্য পরিবারকে ৪০ হাজার পাউন্ড পর্যন্ত দেবে সিঙ্গাপুর

রাঙ্গামাটিতে এইচএসসি পরীক্ষায় ফেল করে আর্থি দেওয়ান নামে শিক্ষার্থীর আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৫৭৮ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- এইচএসসি পরীক্ষায় ফেল করে রাঙ্গামাটিতে আর্থি দেওয়ান (১৮) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার রাত ২টার দিকে শহরের দেবাশীষনগর এলাকায় ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। মৃত আর্থি দেওয়ান (১৮) খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার রিপিট দেওয়ানের মেয়ে। আর্থি রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজের ২০২৫ সালের বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষার্থী ছিল।

আর্থি চাকমার বাবা রিপিট চাকমা বলেন, এইচএসসি পরীক্ষায় পদার্থ বিজ্ঞান বিষয়টি ফেল করার কারণে এ ঘটনা ঘটেছে। দেবাশীষনগর এলাকায় ভাড়া বাসায় থাকত। আমরা তার মরদেহ নিতে রাঙ্গামাটিতে এসেছি।

রাঙ্গামাটির কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে দেবাশীষনগর এলাকা থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সে আত্মহত্যা করেছে। থানায় একটা অপমৃত্যু মামলা করা হয়েছে। তার পরিবারের লোকজন এসেছে মরদেহটি হস্তান্তর করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions