শিরোনাম
নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ প্রতি সন্তান জন্মের জন্য পরিবারকে ৪০ হাজার পাউন্ড পর্যন্ত দেবে সিঙ্গাপুর

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে নৌকা থেকে মাথা ঘুরে পড়ে গৃহবধূর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৫৪৩ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- অসুস্থ স্বামীর জন্য ওষুধ নিয়ে বাড়ি ফেরা হলো না রাঙ্গামাটির বিলাইছড়ির লতা মারমার। নৌকা করে আসার সময় মাথা ঘুরে কাপ্তাই হৃদে পড়ে তার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে বিলাইছড়ি উপজেলার কেংরাছড়ি ইউনিয়নের শামুকছড়ি পূর্বপাড়ার কেরনছড়ি নামক এলাকায় কাপ্তাই হ্রদে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পরিবারসহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমেছে।

জানা যায়, এদিন সকালে ভাসুরের এক শিশু ছেলেকে (দ্বিতীয় শ্রেণির ছাত্র) সঙ্গে নিয়ে স্বামীর জন্য ওষুধ আনতে বিলাইছড়ি বাজারে যাচ্ছিলেন গৃহবধূ লতা মারমা (৩৩)। পথে কেরনছড়ি এলাকায় হঠাৎ মাথা ঘুরে নৌকা থেকে কাপ্তাই হ্রদে পড়ে পানিতে তলিয়ে যান। তবে ছেলেটি নিরাপদ ছিল। পরে শিশুটি স্থানীয়দের জানালে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ঘটনাস্থল গিয়ে জাল ফেলে তল্লাশি চালিয়ে নিখোঁজের প্রায় তিন ঘণ্টা পর লতাকে উদ্ধার করে বিলাইছড়ি হাসপাতালে নেওয়া হয়। কিন্তু তার আগেই লতা মারা যান বলে জানান ওই হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মো. নুরুদ্দিন।

এদিকে লতার আকস্মিক মৃত্যুতে তার স্বামী মিলন কান্তি চাকমা ও শ্বশুর গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদের দুজনকেই বিলাইছড়ি উপজেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানান স্থানীয়রা।

লতার তিন সন্তানের মধ্যে বড় মেয়ের বয়স ১৫, মেজো ছেলের বয়স ১১ এবং ছোট মেয়ের বয়স আড়াই বছর বলে জানা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কেংরাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রামা চরণ মারমা (রাসেল), বিলাইছড়ি উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সুজন বড়ুয়া ও প্রকল্প কর্মকর্তা অফিসের সুমন গাজীসহ স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, বিলাইছড়ি বাজারে যাওয়ার পথে হঠাৎ নৌকা হতে কাপ্তাই হ্রদে পড়ে গেলে তিন সন্তানের মা লতা মারমার অকাল মৃত্যু ঘটে।

বিলাইছড়ি থানার ওসি মানস বড়ুয়া বলেন, পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions