শিরোনাম
নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ প্রতি সন্তান জন্মের জন্য পরিবারকে ৪০ হাজার পাউন্ড পর্যন্ত দেবে সিঙ্গাপুর

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে নৌকা ডুবি, সেনাবাহিনীর তৎপরতায় সকল যাত্রী নিরাপদে উদ্ধার

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৬১৪ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে নৌকা ডুবির ঘটনায় সেনাবাহিনীর তৎপরতায় সকল যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে জেলা সদরের দুর্গম জীবতলী এলাকায় নয়জন যাত্রী বহনকারী একটি বেসামরিক নৌকা দুর্ঘটনার শিকার হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, সকল যাত্রী একপাশে চলে যাওয়ায় নৌকার ভারসাম্য নষ্ট হয়ে এটি হঠাৎ ডুবে যায়। ঘটনার পরপরই নিকটস্থ সেনাবাহিনীর টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। সেনাবাহিনীর সদস্যদের দ্রুত ও কার্যকর পদক্ষেপে সকল যাত্রীকে নিরাপদে তীরে আনা সম্ভব হয়। কোনো হতাহত বা আহতের ঘটনা ঘটেনি।

পরবর্তীতে ডুবে যাওয়া নৌকাটি পুনরায় ভেসে ওঠে এবং স্থানীয় নৌযানের সহায়তায় নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় নৌযান ভিড়ানো সাময়িকভাবে সীমিত করা হয়েছে। একই সঙ্গে কাপ্তাই হ্রদে নৌযান চালক ও যাত্রীদের সতর্কভাবে চলাচল এবং ভারসাম্য বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions