শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

কোন গুঞ্জন সত্য তিশার?

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৪৭২ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ছোটপর্দার বড় তারকা তানজিন তিশা। গুঞ্জন উঠেছিল, তিনি কলকাতার সিনেমায় যুক্ত হয়েছেন। সে সময় নিশ্চিত খবর মিলেছিল, সিনেমায় এই নায়িকার অভিষেক হচ্ছে টলিউড তথা কলকাতা থেকে। তাও আবার নায়ক হিসেবে পেতে যাচ্ছিলেন বলিউডের ‘থ্রি ইডিয়টস’-খ্যাত শরমন যোশিকে। ‘ভালোবাসার মরশুম’ নামের সিনেমাটি পরিচালনা করছেন কলকাতার নির্মাতা এম এন রাজ। তিনি এর আগে জিৎকে নিয়ে ‘রাবণ’ সিনেমাটি নির্মাণ করেন। মে মাসের শেষদিকে কলকাতায় অনুষ্ঠিত হয় সিনেমাটির মহরত। উপস্থিত ছিলেন শরমন যোশি ও সিনেমার আরেক নায়িকা সুস্মিতা; কিন্তু অনুপস্থিত ছিলেন তানজিন তিশা। মহরতের কিছুদিন পর শুরু হয় শুটিং; তবে তখন থেকে এখনো দেখা যায়নি তিশাকে। শুরু থেকেই সিনেমাটি নিয়ে চুপ ছিলেন তিশা। চুক্তিবদ্ধ হলেও আনুষ্ঠানিক কিছু জানাননি তিনি। তবে নতুন সারপ্রাইজ নিয়ে দ্রুতই হাজির হচ্ছেন তিশা, এটুকু সত্য। কারণ এরই মধ্যে নিশ্চিত শাকিব খানের নায়িকা হয়ে অভিষেক হচ্ছে তিশার। সিনেমার নাম ‘সোলজার’। দ্রুতলয়ে চলছে শুটিং প্রস্তুতি। তবে তার আগেই টলিউডের পাতা থেকে ছিটকে পড়লেন তিশা। মূল কারণ হিসেবে জানা গেছে, তানজিন তিশার ভারতীয় ভিসা জটিলতা। এদিকে টলিউড থেকে ছিটকে পড়লেও আগামী সপ্তাহে ঢালিউডের ‘সোলজার’-এ অংশ নেবেন তানজিন তিশা। সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। সমালোচকরা বলছেন, ভিসা জটিলতা শাপে বর হলো তানজিন তিশার জন্য। কারণ এই সময়ে টলিউডের সিনেমা নিয়ে ব্যস্ত থাকলে ঢালিউডের ‘সোলজার’ ছবিটি নাও পেতে পারতেন ছোটপর্দার বড় তারকা তানজিন তিশা। অথচ অভিষেকের জন্য নায়িকা হিসেবে ঢালিউডের সিনেমাটি তিশার জন্য বেশি যৌক্তিক। যেটি তিনি হাতে পেয়েছেন যথাসময়ে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions