শিরোনাম
রাঙ্গামাটিতে বন্যা পরিস্থিতির উন্নতি, তবে পাহাড়ধসের ঝুঁকি বহাল; কাপ্তাই বাঁধে পানি ছাড়ার প্রস্তুতি রাঙ্গামাটিতে বৃষ্টি থামলেও কাটেনি দুর্ভোগ: বন্যা ও পাহাড়ধসের ক্ষত নিয়ে ধুঁকছে মানুষ রাঙ্গামাটিতে বন্যা,পাহাড় ধস ব্যাপক ক্ষয়ক্ষতি চাহিদার তুলনায় বরাদ্দ অত্যন্ত অপ্রতুল চাকরি হারাচ্ছেন হাইপ্রোফাইল ৩৩ পুলিশ কর্মকর্তা, আতঙ্কে ৩৩ ডিসি রাঙ্গামাটিতে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যানসহ ২ আ.লীগ নেতা গ্রেপ্তার খাগড়াছড়িতে মাস্ক পরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক ছাত্রলীগ নেতা আটক ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ছে ফ্রান্সে ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা ফের চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ রাখাইনে চরম উত্তেজনা,সীমান্তে বাড়তি সতর্কতা,ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা

কক্সবাজারের সীমান্তের ওপারে রাতে গোলাগুলি, একজন গুলিবিদ্ধ

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৩৪৪ দেখা হয়েছে

কক্সবাজার:- কক্সবাজারের উখিয়া রহমতবিল সীমান্তের ওপার থেকে আবার গোলাগুলির শব্দ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ১১টা থেকে রাত আড়াইটা পর্যন্ত পালংখালী সীমান্তের ওপার থেকে গোলাগুলির শব্দ শোনা যায় বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানায়। এ ঘটনায় মো. ইয়াসের নামে এক রোহিঙ্গা যুবক মিয়ানমায় থেকে আসা গুলিতে আহত হয়েছেন। তিনি উখিয়া ১২ নম্বর ক্যাম্পের বাসিন্দা। আরাকান আর্মি এবং রোহিঙ্গা সশস্ত্র গ্রুপ আরসার মধ্য এ গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

মিয়ানমারে চলমান সংঘাতে এপারের বাসিন্দারা আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন জানিয়ে উখিয়ার পলাংখালীর ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, মিয়ানমারের ওপারে রোহিঙ্গাদের সশস্ত্র গ্রুপদের সঙ্গে আরাকান আর্মিদের মধ্য ব্যাপক গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে মিয়ানমার থেকে আসা গুলিতে ক্যাম্পের এক রোহিঙ্গা আহত হয়েছে।

এদিকে গুলির শব্দের ঘটনায় সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা সর্তক অবস্থানে রয়েছে।

উখিয়ার স্থানীয় বাসিন্দা মো. শামীম বলেন, সীমান্তের কাছে মিয়ানমার সীমান্তে চলমান গোলাগুলির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে। রাত ২টার পর এই গোলাগুলি থেমেছে। দীর্ঘ দিন বন্ধ থাকার পর এ ধরনের গোলাগুলির শব্দ পাওয়া গেল। এ ঘটনায় পুরো সীমান্তে থমথমে অবস্থা বিরাজ করছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions