শিরোনাম
নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ প্রতি সন্তান জন্মের জন্য পরিবারকে ৪০ হাজার পাউন্ড পর্যন্ত দেবে সিঙ্গাপুর

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ থেকে একজনের মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫০ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটি জেলা শহরে কাপ্তাই হ্রদ থেকে হারুন উর রশিদ (৫০) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে জেলা শহরের রিজার্ভবাজার ১ নম্বর ওয়ার্ড চম্পানিরমার টিলা এলাকা থেকে ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

জানা গেছে, কাপ্তাই হ্রদের পানিতে ডুবে মৃত হারুন উর রশিদ (৫০) রিজার্ভবাজার ১ নম্বর ওয়ার্ড চম্পানিরমার টিলা এলাকার মৃত শামসুল আলমের ছেলে।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে রিজার্ভবাজার এলাকার চম্পানিরমার টিলা এলাকার বাসিন্দা হারুন উর রশিদ হ্রদের উপর নির্মিত তার নিজ বাড়ির বারান্দা থেকে হ্রদের পানিতে পড়ে ডুবে যায়। শনিবার সকালে লিডার আলী হোসেনের নেতৃত্বে ডুবুরি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ৭টার দিকে ডুবুরি সজীব ও ফায়ার ফাইটার কাম-ডুবুরি নাজিম নিখোঁজ হারুনের মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে মরদেহ রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের লিডার আলী হোসেন বলেন, আমরা সকালে ঘঘটনাস্থলে গিয়ে নিখোঁজ হারুন উর রশিদের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions