শিরোনাম
রাঙ্গামাটিতে সীমানা পিলারে গরু বাধাকেঁ কেন্দ্র করে এক ব্যক্তিকে কুপিয়ে জখম বিলাইছড়ি উপজেলা স্টেডিয়ামে ওয়াশব্লক নির্মাণে চূড়ান্তভাবে জায়গায় নির্ধারণ রাঙ্গামাটি ইসলামী ব্যাংক শাখার এজেন্ট ব্যাংকের গ্রাহকের কোটি টাকা নিয়ে লাপাত্তা সারাজীবনের সঞ্চয় হারিয়ে দিশেহারা অনেকে ফটিকছড়িতে ধর্ষণ করে বেয়াইনকে খুন করলেন বেয়াই রাঙ্গামাটির সাজেকের শুকনোছড়ায় গুলিতে নিহত ১, প্রতিবাদে সড়ক অবরোধের ঘোষণা রাঙ্গামাটির সাজেকের শুকনোছড়ায় প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত, এলাকায় আতঙ্ক রাঙ্গামাটি শহরে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে—৩ খাগড়াছড়িতে কোদালের কোপে গৃহবধূ খুন, ঘাতক স্বামী আটক আর্জেন্টিনা নয়, মেসির চোখে বিশ্বকাপের ফেভারিট এই ৫ দল বাংলাদেশ ফুটবলে নতুন বিতর্ক, ৯০ মিনিটের ম্যাচ শেষ হলো ৩ ঘণ্টায়

সুদানে ভয়াবহ ভূমিধসে নিশ্চিহ্ন পুরো গ্রাম, সহস্রাধিক মানুষের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৪০ দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:- সুদানে ভয়াবহ ভূমিধসে দেশটির দক্ষিণাঞ্চলের মাররা পাহাড়ি অঞ্চলের একটি গ্রাম পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। এ ঘটনায় এক হাজারের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সোমবার (১ সেপ্টেম্বর) সুদান লিবারেশন মুভমেন্ট এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। সংগঠনটি জানিয়েছে, ভারী বর্ষণের পর গত ৩১ আগস্ট ভয়াবহ এ ভূমিধস ঘটে। দুর্যোগে প্রাণহানির সংখ্যা এতটাই বেশি যে একজন বাদে গ্রামের সবাই মারা গেছেন। খবর আল জাজিরার

দারফুরের দুর্গম এ অঞ্চলটি বর্তমানে সুদান লিবারেশন মুভমেন্টের নিয়ন্ত্রণে। তারা জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে নারী-পুরুষ ও শিশুদের মরদেহ উদ্ধারে জরুরি সহায়তা চেয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দুই বছর ধরে চলা গৃহযুদ্ধে সুদানের সেনাবাহিনী ও প্যারামিলিটারি র‌্যাপিড সাপোর্ট ফোর্সের সংঘাতে লাখো মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েন। নিরাপত্তার খোঁজে অনেকে আশ্রয় নিয়েছিলেন মাররা পাহাড়ের ওই প্রত্যন্ত গ্রামে। কিন্তু অবশেষে প্রাকৃতিক দুর্যোগই কেড়ে নিল তাদের জীবন। অঞ্চলটির দুর্গম অবস্থার কারণে সেখানে খাদ্য ও ওষুধ সরবরাহ সবসময়ই ছিল কঠিন। সূত্র: সিএনএন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions