শিরোনাম
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ফের ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া সরকারের ছয় মাস পূর্তি,কূটনৈতিক উত্তরণে এখনো অনেক চ্যালেঞ্জ এইচএসসিতে সাড়ে ১৩ লাখ আসন ফাঁকা, উচ্চশিক্ষায় পিছিয়ে পড়বে বাংলাদেশ? রাঙ্গামাটির কাপ্তাই লেক বাঁচাতে অবৈধ দখলদারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট পার্বত্য চট্টগ্রামকে ভারতভুক্তির দাবীতে আন্তর্জাতিক আদালতে যাবে চাকমা নেতৃবৃন্দ রাঙ্গামাটিতে বিভাগীয় সিদ্ধান্তের আগেই বদলি-পদায়ন? প্রশাসনিক এখতিয়ার ও দাপ্তরিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বিসিবির মিডিয়া কমিউনিকেশনস কমিটির যুগ্ম সদস্য সচিব হলেন রাঙ্গামাটির সাবেক ক্রিকেটার সায়েম রাঙ্গামাটির লংগদুতে ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ এক ব্যক্তি রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪

ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়ে আফগানিস্তান, নিহত বেড়ে ৫০০

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪৮২ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- আফগানিস্তানে ভূমিকম্পে ধসে পড়েছে বহু স্থাপনা। সময়ের সঙ্গে মরদেহ উদ্ধারের সংখ্যা বাড়ছে। আফগানিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারক রেডিও টেলিভিশন আফগানিস্তান (আরটিএ) জানিয়েছে, এখন পর্যন্ত উদ্ধারকর্মীরা ভূমিকম্পে ৫০০ জন নিহতের তথ্য নিশ্চিত করেছে। আহত হয়েছেন ১,০০০ জনের বেশি। খবর আল জাজিরার।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.০। এর উৎপত্তিস্থল ছিল জালালাবাদের পূর্ব-উত্তরপূর্বে ২৭ কিলোমিটার দূরে এবং ভূগর্ভের ৮ কিলোমিটার গভীরে।

টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের পূর্বাঞ্চলে রোববার গভীর রাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ভূমিকম্পের পরই উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা। এ ছাড়া আহতদের দ্রুত হাসপাতালে নিতে হেলিকপ্টার মোতায়েন করেছে আফগান সরকার।

২০০ কিলোমিটার দূর থেকে আফগানিস্তানের রাজধানী কাবুলে ভূমিকম্পের কম্পন টের পাওয়া যায়। প্রায় ৪০০ কিলোমিটার দূরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও কম্পন অনুভূত হয়েছে।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কুনার প্রদেশে। এই অঞ্চলটির ৯০ শতাংশ পাহাড় দ্বারা বেষ্টিত। ফলে রাস্তাগুলো অনেক সরু হওয়ায় উদ্ধার তৎপরতা চালাতে অনেক বেগ পেতে হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions