শিরোনাম
নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ প্রতি সন্তান জন্মের জন্য পরিবারকে ৪০ হাজার পাউন্ড পর্যন্ত দেবে সিঙ্গাপুর

বাঘাইছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৯৫৬ দেখা হয়েছে

বাঘাইছড়ি:- রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নের নয় কিলোমিটার এলাকায় অভিযান চালিয়ে ২১০০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করেছে সেনাবাহিনীর তিনবীর লংগদু জোন। সেনাবাহিনী জানায় রাতে সীমান্ত পার হয়ে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট প্রবেশ করবে এমন সংবাদ পেয়ে লংগদু জোন কমান্ডার লে: কর্নেল মীর মোর্শেদ এর নির্দেশে মারিশ্যা দিঘিনালা সড়কের ৯ কিলোমিটার জুম্ববি আদাম এলাকায় দুরছড়ি সাব জোন কমান্ডার মেজর রিফাত এর নেতৃত্বে গোপনে অবস্থান নেয় সেনাবাহিনীর একটি বিশেষ দল। পরে দির্ঘক্ষণ অবস্থান করার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আশপাশের এলাকায় তল্লাশি শুরু করে পরে সেনাবাহিনী অবস্থান টের পেয়ে সিগারেট ফেলে চোরাকারবারি দল পালিয়ে যায় পরে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করতে সক্ষম হয়। সেনাবাহিনীর জব্দকৃত সিগারেট এর আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৩০ হাজার টাকা বলে জানাযায়।
উল্লেখ এর আগেও গত এক সাপ্তাহের ব্যাবধানে বিজিবি ও সেনাবাহিনী একাধিক বার অভিযান চালিয়ে আনুমানিক ৪০০ কার্টুন ভারতীয় সিগারেট জব্দ করে।
সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান ঠেকাতে পাহাড়ের প্রতিটি সীমান্তে নজরধারী বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও চিহ্নিত চোরাকারবারিদের আইনের আওতায় আনতেও ব্যাবস্থা নেয়া হবে বলে জানান সেনাবাহিনী।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions