শিরোনাম
রাঙ্গামাটিতে সীমানা পিলারে গরু বাধাকেঁ কেন্দ্র করে এক ব্যক্তিকে কুপিয়ে জখম বিলাইছড়ি উপজেলা স্টেডিয়ামে ওয়াশব্লক নির্মাণে চূড়ান্তভাবে জায়গায় নির্ধারণ রাঙ্গামাটি ইসলামী ব্যাংক শাখার এজেন্ট ব্যাংকের গ্রাহকের কোটি টাকা নিয়ে লাপাত্তা সারাজীবনের সঞ্চয় হারিয়ে দিশেহারা অনেকে ফটিকছড়িতে ধর্ষণ করে বেয়াইনকে খুন করলেন বেয়াই রাঙ্গামাটির সাজেকের শুকনোছড়ায় গুলিতে নিহত ১, প্রতিবাদে সড়ক অবরোধের ঘোষণা রাঙ্গামাটির সাজেকের শুকনোছড়ায় প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত, এলাকায় আতঙ্ক রাঙ্গামাটি শহরে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে—৩ খাগড়াছড়িতে কোদালের কোপে গৃহবধূ খুন, ঘাতক স্বামী আটক আর্জেন্টিনা নয়, মেসির চোখে বিশ্বকাপের ফেভারিট এই ৫ দল বাংলাদেশ ফুটবলে নতুন বিতর্ক, ৯০ মিনিটের ম্যাচ শেষ হলো ৩ ঘণ্টায়

পাকিস্তান সীমান্তে নিরাপত্তা বাহিনীর অভিযান, নিহত ৪৭ সন্ত্রাসী

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১০৬৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানের ঝোব জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানেই নিহত হয়েছেন ৪৭ সন্ত্রাসী। সীমান্তবর্তী এ এলাকায় পাকিস্তানি সেনা ও পুলিশ সদস্যদের সঙ্গে সংঘাতে এই ঘটনা ঘটে। নিরাপত্তা বাহিনীর সূত্রে খবর দিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

এই ঘটনা ঘটেছে মঙ্গলবার, যখন আফগানিস্তানের সীমান্তবর্তী সাম্বাজা সীমান্ত দিয়ে একদল অনুপ্রবেশকারী পাকিস্তানে ঢুকতে চেয়েছিল। সীমান্তে নিরাপত্তা বাহিনী তাদের লক্ষ্য করে গুলি চালায়। জবাবে অনুপ্রবেশকারীরাও পাল্টা গুলি ছোড়ে। সংঘর্ষে নিহত হন ৪৭ জন অনুপ্রবেশকারী। কর্মকর্তারা জানান, নিহতদের অধিকাংশ আফগান নাগরিক এবং তারা আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান গোষ্ঠীর সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত ছিল। পাকিস্তানের তালেবানগোষ্ঠী তেহরিক-ই তালেবানে যোগ দিতে তারা ঝোব সীমান্তে প্রবেশ করেছিল।

নিরাপত্তা বাহিনী জানায়, অভিযানে তাদের কতজন নিহত হয়েছেন তা স্পষ্টভাবে বলা হয়নি। তবে অনুপ্রবেশকারীদের মধ্যে অধিকাংশ মারা গেছে এবং বাকিরা সীমান্ত পেরিয়ে আফগানিস্তানে পালিয়ে গেছে। ২০২১ সালে তালেবান বাহিনী আফগানিস্তানে ক্ষমতাসীন হওয়ার পর থেকে সীমান্তবর্তী পাকিস্তানি প্রদেশ বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাসী তৎপরতা বেড়েছে। পাকিস্তানের থিঙ্কট্যাংক পিক্সের তথ্য অনুযায়ী, গত জুন মাসে পাকিস্তানে ৭৮টি সন্ত্রাসী হামলায় ১০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। তথ্যসূত্র : জিও নিউজ

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions