শিরোনাম
রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে ১১ জন গ্রেফতার, মাদক ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ঈদের ছুটিতে উপচে পড়া ভিড়, লাখো পর্যটকের পদচারণায় মুখর তিন পার্বত্য জেলা রাঙ্গামাটির বিলাইছড়িতে যোগাযোগ ও কৃষিতে বিপ্লব ঘটাতে ৭ টি জায়গায় খনন  প্রয়োজন  উত্তর-পূর্ব ভারত, মায়ানমার ও বাংলাদেশ ভূখণ্ডে আলাদা ‘খ্রিস্টান রাষ্ট্র’ তৈরির ছক ও ষড়যন্ত্র! ইরান যুদ্ধ দীর্ঘ হলে কোন দেশ আগে ‘ধাক্কা’ খাবে, নাজুক অবস্থানে কারা? যুদ্ধে বন্ধ হরমুজ প্রণালি,খাদ্য সংকটে পড়তে পারে প্রায় ১০ কোটি মানুষ দেশের সমস্ত পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ জনের পরিচয় মিলেছে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস করার দাবি ইরানের এক মাসের নবজাতক সরকার: ঘরে বাইরে চ্যালেঞ্জ

রাঙ্গামাটিতে কারাগারে কয়েদির বীর বাহাদুরের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৬৩৮ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে কারাগারে বীর বাহাদুর(২৯) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে আনার আগেই কয়েদির মৃত্যু রয়েছে বলে জানান আবাসিক চিকিৎসক মো. শওকত আকবর।

রাঙ্গামাটি জেলা কারাগারের জেলার মজিবুর রহমার মজুমদার জানান, কারাগারে বন্দি রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার পাথরঘাটা এলাকার বাসিন্দা বীর বাহাদুর অসুস্থতা বোধ করলে দ্রুত রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত বীর বাহাদুর মাদক মামলায় পাঁচ বছর এবং একটি চুরি মামলায় ছয়মাসের সাজা ভোগ করছিলেন।

তিনি আরও জানান, জেলা প্রশাসক থেকে ময়নাতদন্তের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে আবাসিক চিকিৎসক মো. শওকত আকবর বলেন, জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান কারাগার থেকে একজনকে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য লাশ মর্গে রাখা রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions