শিরোনাম
রাঙ্গামাটিতে সীমানা পিলারে গরু বাধাকেঁ কেন্দ্র করে এক ব্যক্তিকে কুপিয়ে জখম বিলাইছড়ি উপজেলা স্টেডিয়ামে ওয়াশব্লক নির্মাণে চূড়ান্তভাবে জায়গায় নির্ধারণ রাঙ্গামাটি ইসলামী ব্যাংক শাখার এজেন্ট ব্যাংকের গ্রাহকের কোটি টাকা নিয়ে লাপাত্তা সারাজীবনের সঞ্চয় হারিয়ে দিশেহারা অনেকে ফটিকছড়িতে ধর্ষণ করে বেয়াইনকে খুন করলেন বেয়াই রাঙ্গামাটির সাজেকের শুকনোছড়ায় গুলিতে নিহত ১, প্রতিবাদে সড়ক অবরোধের ঘোষণা রাঙ্গামাটির সাজেকের শুকনোছড়ায় প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত, এলাকায় আতঙ্ক রাঙ্গামাটি শহরে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে—৩ খাগড়াছড়িতে কোদালের কোপে গৃহবধূ খুন, ঘাতক স্বামী আটক আর্জেন্টিনা নয়, মেসির চোখে বিশ্বকাপের ফেভারিট এই ৫ দল বাংলাদেশ ফুটবলে নতুন বিতর্ক, ৯০ মিনিটের ম্যাচ শেষ হলো ৩ ঘণ্টায়

ঘানায় হেলিকপ্টার বিধ্বস্তে দুই মন্ত্রীসহ নিহত ৮

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১০১৩ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ঘানায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির প্রতিরক্ষা ও পরিবেশমন্ত্রীসহ আটজন নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের সংশ্লিষ্টদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

এএফপি জানায়, রাজধানী আক্রা থেকে বুধবার সকাল ৯টায় বিমানবাহিনীর একটি হেলিকপ্টার উড্ডয়ন করে এবং রাডার থেকে হারিয়ে যায়। এটি রাজধানীর উত্তর-পশ্চিমে ওবুয়াসি শহরের দিকে যাচ্ছিল। এতে তিনজন ক্রু ও পাঁচজন যাত্রীসহ হেলিকপ্টারে আটজন আরোহী ছিলেন। তাদের সবাই নিহত হয়েছেন।

হেলিকপ্টারে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী এডওয়ার্ড ওমানে বোয়ামাহ এবং পরিবেশমন্ত্রী ইব্রাহিম মুরতালা মোহাম্মদ।

তাদের মৃত্যুতে শোক জানিয়ে ঘানার প্রেসিডেন্টের চিফ অব স্টাফ জুলিয়াস ডেবরাহ বলেছেন, প্রেসিডেন্ট ও সরকার আমাদের সহকর্মী ও দেশের সেবায় নিহত সেনা সদস্যদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions