শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড় ধসে সড়ক যোগাযোগ সাময়িক বন্ধ

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৩৪২ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- টানা ভারী বর্ষণের কারণে রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড় ধসে সড়কে মাটি জমে যাওয়ায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ রয়েছে।

রবিবার (৩ আগস্ট) সকাল থেকে বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের একটি এলাকায় পাহাড় ধসে পড়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়। এতে ছোট-বড় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

খাগড়াছড়ি সড়ক জনপদ বিভাগের কর্মকর্তা প্রিয়দর্শী চাকমা জানান, আমরা সংবাদ পেয়েছি। মাটি সরাতে ঘটনাস্থলে জনবল ও পেলোডার পাঠানো হয়েছে। টোবে মাটি সরাতে কিছুটা সময় লাগবে।

খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন,খাগড়াছড়ি-বাঘাইছড়ি সড়কের একটি স্থানে পাহাড় ধসে পড়েছে। মাটি সরানোর কাজ চলছে। জেলার অন্যান্য সড়কগুলো স্বাভাবিক রয়েছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কমকর্তা (ইউএনও) শিরীন আক্তার বলেন, সড়কে পড়ে থাকা মাটি সরাতে সেনাবাহিনীর পাশাপাশি একাধিক সংস্থা কাজ করছে। ঘণ্টাখানেকের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।

এদিকে, দীঘিনালার দ্বিতীয় শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের বেলুন মেকার সুভূতি চাকমা জানান, সকাল ১০টা পর্যন্ত ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions