শিরোনাম
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ফের ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া সরকারের ছয় মাস পূর্তি,কূটনৈতিক উত্তরণে এখনো অনেক চ্যালেঞ্জ এইচএসসিতে সাড়ে ১৩ লাখ আসন ফাঁকা, উচ্চশিক্ষায় পিছিয়ে পড়বে বাংলাদেশ? রাঙ্গামাটির কাপ্তাই লেক বাঁচাতে অবৈধ দখলদারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট পার্বত্য চট্টগ্রামকে ভারতভুক্তির দাবীতে আন্তর্জাতিক আদালতে যাবে চাকমা নেতৃবৃন্দ রাঙ্গামাটিতে বিভাগীয় সিদ্ধান্তের আগেই বদলি-পদায়ন? প্রশাসনিক এখতিয়ার ও দাপ্তরিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বিসিবির মিডিয়া কমিউনিকেশনস কমিটির যুগ্ম সদস্য সচিব হলেন রাঙ্গামাটির সাবেক ক্রিকেটার সায়েম রাঙ্গামাটির লংগদুতে ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ এক ব্যক্তি রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪

পাকিস্তানে মর্টার শেল বিস্ফোরণ, ৫ শিশু নিহত

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৪৮১ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া। পুলিশ সূত্রে খবর, শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা নাগাদ খাইবার পাকতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াত জেলার সদর থানার কাছে একদল শিশু খেলা করছিল। সেই সময় তারা একটি মর্টার শেল খুঁজে পায়। জানা যাচ্ছে, সেটা নিয়ে খেলতে গিয়েই ঘটে যায় অঘটন। হঠাৎ বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে অন্তত ৫ জন শিশুর। আহতের সংখ্যা ১৩।

খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, বম্ব স্কোয়াড ও উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত সেখানেই তারা চিকিৎসাধীন। কিন্তু মর্টার শেলটি সেখানে কে বা কারা রাখল, তা এখনও জানা যায়নি। এর নেপথ্যে কারা, তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে বেশিরভাগই শিশু। তাদের অবস্থা সংকটজনক। এ প্রসঙ্গে পুলিশের এক আধিকারিক বলেন, ‘কীভাবে ওই মর্টার শেলটি সেখানে এলো, তা এখনো জানা যায়নি। আমরা ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছি।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions