শিরোনাম
রাঙ্গামাটিতে বন্যা পরিস্থিতির উন্নতি, তবে পাহাড়ধসের ঝুঁকি বহাল; কাপ্তাই বাঁধে পানি ছাড়ার প্রস্তুতি রাঙ্গামাটিতে বৃষ্টি থামলেও কাটেনি দুর্ভোগ: বন্যা ও পাহাড়ধসের ক্ষত নিয়ে ধুঁকছে মানুষ রাঙ্গামাটিতে বন্যা,পাহাড় ধস ব্যাপক ক্ষয়ক্ষতি চাহিদার তুলনায় বরাদ্দ অত্যন্ত অপ্রতুল চাকরি হারাচ্ছেন হাইপ্রোফাইল ৩৩ পুলিশ কর্মকর্তা, আতঙ্কে ৩৩ ডিসি রাঙ্গামাটিতে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যানসহ ২ আ.লীগ নেতা গ্রেপ্তার খাগড়াছড়িতে মাস্ক পরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক ছাত্রলীগ নেতা আটক ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ছে ফ্রান্সে ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা ফের চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ রাখাইনে চরম উত্তেজনা,সীমান্তে বাড়তি সতর্কতা,ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা

খাগড়াছড়িতে গাছের ডাল কাটার সময় বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৩৯৭ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়ির দীঘিনালায় গাছের ঢাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম রমেশ চাকমা (২৯)।

শুক্রবার দুপুরে উপজেলার কবাখালী ইউনিয়নের দীঘিনালা বাঘাইহাট সড়কের শুকনাছড়া এলাকায় বাগানের গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যায়।

দীঘিনালা আবাসিক বিদ্যুৎ প্রকৌশলীর সহকারী প্রকৌশলী উজ্জ্বল হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, গাছের ঢাল কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। তিনি জানান, যে এলাকায় বিদ্যুৎ সংযোগ রয়েছে সেসব এলাকায় গাছের ঢাল কাটার পূর্বে আমাদেরকে জানালে আমরা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখি।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া জানান, বিদ্যুতায়িত হয়ে একজন মৃত্যুবরণ করেছে বিষয়টি আমরা শুনেছি। এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ নিয়ে থানায় আসেনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions