শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

রাঙ্গামাটিতে বসতঘরের ওপর দেয়াল ধস, মা-ছেলে আহত

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২৮৯ দেখা হয়েছে

রাঙ্গামাটি :- রাঙ্গামাটি জেলা পরিষদের পেছনের এলাকায় একটি বসতঘরের ওপর দেয়াল ধসে পড়েছে। এতে আহত হয়েছে ওই ঘরে থাকা মা–ছেলে। গতকাল সোমবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। দেয়াল ধসের ঘটনায় আহতরা হলেন ওই এলাকার মো. জসিমের স্ত্রী রোজি আক্তার (৩৫) ও ছেলে মো. রানা (৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার জেলা পরিষদের পেছনের দেয়াল ধসে একটি টিনশেড বসতঘরের ওপরে পড়ে। এতে ঘরটি ভেঙে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালায়। দুর্ঘটনায় আহত ওই পরিবারের মা–ছেলেকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আহত পরিবারকে চিকিৎসার জন্য তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করে উপজেলা প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করে রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা বলেন, বসতঘরের ওপর দেয়াল ধসের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে চিকিৎসার জন্য প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া পার্শ্ববর্তী আশ্রয়কেন্দ্র হিসেবে রাণী দয়াময়ী স্কুল প্রস্তুত করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions