শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

পার্বত্য অঞ্চলকে খ্রিস্টান রাজ্য বানানোর চেষ্টা চলছে

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৪২৪ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- পার্বত্য অঞ্চলকে খ্রিস্টান রাজ্য বানানোর লক্ষ্যেই ঢাকায় জাতিসংঘের মানবাধিকার মিশন স্থাপন করা হয়েছে। অবিলম্বে এই চুক্তি বাতিল না করলে ৭১ বা ২৪-এর মতো আন্দোলন সংগ্রাম হবে— এমন মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর নেতারা।

শুক্রবার (২৫ জুলাই) জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম উত্তর গেটে সমাবেশে করেন দলের নেতাকর্মীরা। এসময় তারা জাতিসংঘের মানবাধিকার অফিস দেশে ইসলামি মূল্যবোধ বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করবে বলে আশঙ্কা প্রকাশ করেন।

নেতারা বলেন, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোন আলাপ আলোচনা ছাড়া এমন সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার রাখে না। প্রয়োজন রক্তক্ষয়ী সংগ্রামে নেমে আসবে তৌহিদী জনতা।

অন্যান্য দেশে মানবাধিকার কমিশনের সমালোচনা করে বক্তারা বলেন, দেশের ইসলামের সংস্কৃতি নষ্ট করতে দেয়া হবে না। এই চুক্তি বাতিল না করা হলে সরকারকে গদি ছেড়ে দিতে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions