শিরোনাম
উত্তর-পূর্ব ভারত, মায়ানমার ও বাংলাদেশ ভূখণ্ডে আলাদা ‘খ্রিস্টান রাষ্ট্র’ তৈরির ছক ও ষড়যন্ত্র! ইরান যুদ্ধ দীর্ঘ হলে কোন দেশ আগে ‘ধাক্কা’ খাবে, নাজুক অবস্থানে কারা? যুদ্ধে বন্ধ হরমুজ প্রণালি,খাদ্য সংকটে পড়তে পারে প্রায় ১০ কোটি মানুষ দেশের সমস্ত পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ জনের পরিচয় মিলেছে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস করার দাবি ইরানের এক মাসের নবজাতক সরকার: ঘরে বাইরে চ্যালেঞ্জ রাঙ্গামাটির বিলাইছড়িতে কৃষক পরিবারের ৫টি ঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবারগুলো রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৮ হত্যা কান্ডের বিচার হয়নি ৭ বছরেও মধ্যপ্রাচ্যের কিছু স্মৃতি ও বর্তমান ইরান যুদ্ধ

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্ত সংঘাত : নি/হত ৩২

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৫৯১ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্ত সংঘাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। আশঙ্কা করা হচ্ছে দক্ষিণ এশিয়ার দুই দেশ এ থেকে দীর্ঘস্থায়ী সংঘাতে জড়িয়ে পড়তে পারে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, শনিবার কম্বোডিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সোচেতা সাংবাদিকদের আরও পাঁচ সেনা ও সাত বেসামরিক নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার প্যাগোডায় লুকিয়ে থাকা অবস্থায় থাইল্যান্ডের ছোড়া রকেটের আঘাতে প্রাণ হারান আরও একজন।

মালি সোচেতা আরও বলেছেন, কম্বোডিয়ার কমপক্ষে ৫০ বেসামরিক নাগরিক নাগরিক ও ২০ সেনা আহত হয়েছেন। এদিকে থাইল্যান্ড ১৩ বেসামরিক নাগরিক ও ছয় সেনা নিহতের বিষয়টি নিশ্চিত করেছে। বেসামরিক নাগরিকের মধ্যে ছয়জন শিশু। এছাড়া থাইল্যান্ডের ২৯ সেনা ও ৩০ বেসামরিক নাগরিক কম্বোডিয়ার হামলায় আহত হয়েছেন।

কম্বোডিয়ার প্রেহ ভিহার প্রদেশের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়েছে সংবাদপত্র দ্য খেমার টাইমস জানিয়েছে, দেশটির উত্তর সীমান্ত থেকে ২০ হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে। থাইল্যান্ড অভিযোগ করেছে, কম্বোডিয়ার সামরিক বাহিনী থাইল্যান্ডের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে দূর পাল্লার রকেট ছুড়েছে। এর মধ্যে একটি পেট্রেল স্টেশনেও হামলা চালানো হয়েছে। সেখানে কমপক্ষে ছয় জন নিহত হয়েছেন।

অন্যদিকে থাইল্যান্ডের সেনাবাহিনী কম্বোডিয়াকে লক্ষ্য করে একটি এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে হামলা চালায়। এতে বৌদ্ধ প্যাগোডায় লুকিয়ে থাকা এক বেসামরিক নাগরিক নিহত হন। থাইল্যান্ডের বিরুদ্ধে একাধিক ক্লাস্টার গোলাবারুদ ব্যবহারের অভিযোগ এনেছে কম্বোডিয়া। যা একটি ব্যাপক নিন্দিত এবং বিতর্কিত অস্ত্র। কম্বোডিয়া একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions