শিরোনাম
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ফের ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া সরকারের ছয় মাস পূর্তি,কূটনৈতিক উত্তরণে এখনো অনেক চ্যালেঞ্জ এইচএসসিতে সাড়ে ১৩ লাখ আসন ফাঁকা, উচ্চশিক্ষায় পিছিয়ে পড়বে বাংলাদেশ? রাঙ্গামাটির কাপ্তাই লেক বাঁচাতে অবৈধ দখলদারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট পার্বত্য চট্টগ্রামকে ভারতভুক্তির দাবীতে আন্তর্জাতিক আদালতে যাবে চাকমা নেতৃবৃন্দ রাঙ্গামাটিতে বিভাগীয় সিদ্ধান্তের আগেই বদলি-পদায়ন? প্রশাসনিক এখতিয়ার ও দাপ্তরিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বিসিবির মিডিয়া কমিউনিকেশনস কমিটির যুগ্ম সদস্য সচিব হলেন রাঙ্গামাটির সাবেক ক্রিকেটার সায়েম রাঙ্গামাটির লংগদুতে ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ এক ব্যক্তি রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪

থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষে নিহত ১৫, সীমান্ত এলাকা ছাড়ছেন বাসিন্দারা

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৫৪৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- থাইল্যান্ডের সঙ্গে কম্বোডিয়ার এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৪ জনই থাইল্যান্ডের নাগরিক বলে জানিয়েছে আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার দ্বিতীয় দিনের মতো রক্তক্ষয়ী সংঘর্ষ চলমান রয়েছে। এদিন উভয় দেশ ভারী কামান ও রকেট হামলা চালাচ্ছে।
কর্তৃপক্ষ বলছে, এই সহিংসতার ফলে সীমান্তের উভয়পাশে বসবাসকারী ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন।

থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই বলেন, সংঘাতের পরিস্থিতি আরো খারাপ হচ্ছে যা সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে পারে। অন্যদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও আসিয়ানের চেয়ারপার্সন আনোয়ার ইব্রাহিমের উত্থাপিত যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেট।

থাইল্যান্ড প্রাথমিকভাবে সম্মত হলেও পরে যুদ্ধবিরতির প্রস্তাব থেকে সরে এসেছে উল্লেখ করে একে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বর্তমান এই সংঘাত বন্ধের মূল চাবিকাঠি হলো থাই পক্ষের এই যুদ্ধবিরতি মেনে নেওয়া।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions