শিরোনাম
রাঙ্গামাটিতে সীমানা পিলারে গরু বাধাকেঁ কেন্দ্র করে এক ব্যক্তিকে কুপিয়ে জখম বিলাইছড়ি উপজেলা স্টেডিয়ামে ওয়াশব্লক নির্মাণে চূড়ান্তভাবে জায়গায় নির্ধারণ রাঙ্গামাটি ইসলামী ব্যাংক শাখার এজেন্ট ব্যাংকের গ্রাহকের কোটি টাকা নিয়ে লাপাত্তা সারাজীবনের সঞ্চয় হারিয়ে দিশেহারা অনেকে ফটিকছড়িতে ধর্ষণ করে বেয়াইনকে খুন করলেন বেয়াই রাঙ্গামাটির সাজেকের শুকনোছড়ায় গুলিতে নিহত ১, প্রতিবাদে সড়ক অবরোধের ঘোষণা রাঙ্গামাটির সাজেকের শুকনোছড়ায় প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত, এলাকায় আতঙ্ক রাঙ্গামাটি শহরে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে—৩ খাগড়াছড়িতে কোদালের কোপে গৃহবধূ খুন, ঘাতক স্বামী আটক আর্জেন্টিনা নয়, মেসির চোখে বিশ্বকাপের ফেভারিট এই ৫ দল বাংলাদেশ ফুটবলে নতুন বিতর্ক, ৯০ মিনিটের ম্যাচ শেষ হলো ৩ ঘণ্টায়

উত্তরায় বিমান বিধ্বস্ত, নারী ও শিশুসহ দগ্ধ ৫০ জন চিকিৎসাধীন

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৩২১ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৫০ জনের বেশি দগ্ধ হয়েছেন, যাদের অধিকাংশই শিক্ষার্থী।

সোমবার (২১ জুলাই) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে নারী ও শিশুসহ অন্তত ৫০ জন জরুরি বিভাগে এসেছে। তাদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। আমরা আপাতত প্রাথমিক চিকিৎসা দিচ্ছি।

এর আগে, দুপুর দেড়টার দিকে রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর ভবনটিতে আগুন ধরে যায়। জানা গেছে, ভবনটির নাম ‘হায়দার হল’।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খান বলেন, দুপুর দেড়টার দিকে দিয়াবাড়িতে এ বিমান বিধ্বস্ত হয়। মাইলস্টোন কলেজের ক্যান্টিনের ছাদে গিয়ে বিমানটি পড়েছে বলে তারা প্রাথমিকভাবে জেনেছেন। সেখানে ৮টি ইউনিট কাজ করছে।

এদিকে মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে আহতদের মূলত তিনটি হাসপাতালে নেওয়া হচ্ছে। কোনো শিক্ষার্থী নিখোঁজ থাকলে এ তিনটি হাসপাতালে খোঁজ নেওয়ার অনুরোধ করা হয়েছে।

হাসপাতাল তিনটি হলো- কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions