শিরোনাম
খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর দেড় ঘণ্টার গোপন বৈঠক কেমন হবে এই নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে খাগড়াছড়িতে ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন পাহাড়ে নির্বাচনে ড্রোনসহ অত্যাধুনিক যোগাযোগ সরঞ্জাম ব্যবহার করবে বিজিবি রাঙ্গামাটির উপজেলাগুলোতে পৌঁছালো নির্বাচনী সরঞ্জাম বিশ্বকাপে খেলবে পাকিস্তান, তবে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না নির্বাচিত হলে ম্রো সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন করব : সাচিংপ্রু জেরী বিজয়ী হলে রাঙ্গামাটির কাপ্তাইকে উন্নয়নের রোল মডেল করা হবে : দীপেন দেওয়ান বান্দরবানে চাঁন্দের গাড়ি উল্টে ৪ পর্যটক আহত খাগড়াছড়িতে বিদ্রোহী প্রার্থী সমীরণ দেওয়ানকে বিএনপি থেকে বহিষ্কার

রাঙ্গামাটিতে উপজাতি সন্ত্রাসীদের গুলিতে এক বাঙালি যুবক নিহত

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৪৮১ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের ফুলতলি গ্রামে একটি উপজাতি সন্ত্রাসী গ্রুপের গুলিতে আব্দুল হাকিম (২৬) নামে এক বাঙালি যুবক নিহত হয়েছেন। রোববার ১৫ জুন সকালে ঘটনাটি ঘটে। নিহত আব্দুল হাকিম রাইখালী ইউনিয়নের খন্তাকাটা ঘোনিয়াখোলা এলাকার মৃত বাহার আলীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে ৯ থেকে ১০ জনের একটি উপজাতি অস্ত্রধারী দল, যারা জনসংহতি সমিতির (জেএসএস) মূল দলের সমর্থক বলে দাবি করা হচ্ছে, দলবদ্ধভাবে ফুলতলি গ্রামে এসে আব্দুল হাকিমকে লক্ষ্য করে ৫ থেকে ৬ রাউন্ড গুলি ছোড়ে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সূত্র বলছে, মগ লিবারেশন পাটি (এমএপি) সন্ত্রাসীদের বাঙালি যুবক আব্দুল হাকিমের সঙ্গে প্রায় সময় ওঠাবসা ছিল। বিভিন্ন সময় স্থানীয়রা তাকে এমএলপি’র সঙ্গে দেখতে পেতো। বাঙালিদের চেয়েও উপজাতিদের সঙ্গে বেশি তার সখ্যতা ছিল। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) ইমরুল হাসান জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই। পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions