শিরোনাম
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ফের ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া সরকারের ছয় মাস পূর্তি,কূটনৈতিক উত্তরণে এখনো অনেক চ্যালেঞ্জ এইচএসসিতে সাড়ে ১৩ লাখ আসন ফাঁকা, উচ্চশিক্ষায় পিছিয়ে পড়বে বাংলাদেশ? রাঙ্গামাটির কাপ্তাই লেক বাঁচাতে অবৈধ দখলদারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট পার্বত্য চট্টগ্রামকে ভারতভুক্তির দাবীতে আন্তর্জাতিক আদালতে যাবে চাকমা নেতৃবৃন্দ রাঙ্গামাটিতে বিভাগীয় সিদ্ধান্তের আগেই বদলি-পদায়ন? প্রশাসনিক এখতিয়ার ও দাপ্তরিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বিসিবির মিডিয়া কমিউনিকেশনস কমিটির যুগ্ম সদস্য সচিব হলেন রাঙ্গামাটির সাবেক ক্রিকেটার সায়েম রাঙ্গামাটির লংগদুতে ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ এক ব্যক্তি রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪

ইরানের পারমাণবিক-সামরিক স্থাপনায় ইসরায়েলের বিমান হামলা

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ২৪৩ দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :- ইরানের একাধিক পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলের বিমান বাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

শুক্রবার (১৩ জুন) ভোরে ইরানের রাজধানী তেহরানের উত্তর-পূর্বাঞ্চলে একটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে।
দেশটির সরকারি সংবাদ সংস্থা নূর নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস তাদের এক প্রতিবেদনে জানায়, নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্র দাবি করেছে এ বিস্ফোরণের কারণ ইসরায়েলি বিমান বাহিনীর একটি সামরিক অভিযান।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তজ বলেন, ইরানে আমাদের পক্ষ থেকে ‘আগাম প্রতিরোধমূলক’ হামলা চালানো হয়েছে।

এ প্রেক্ষাপটে ইসরায়েলজুড়ে বিশেষ জরুরি অবস্থা জারি করেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার। তাদের ভাষ্য অনুযায়ী, ইরান থেকে সম্ভাব্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকির মুখে আগাম পদক্ষেপ হিসেবে এ হামলা চালানো হয়েছে।

প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, এ হামলার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সামরিক সক্ষমতা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions