শিরোনাম
খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর দেড় ঘণ্টার গোপন বৈঠক কেমন হবে এই নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে খাগড়াছড়িতে ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন পাহাড়ে নির্বাচনে ড্রোনসহ অত্যাধুনিক যোগাযোগ সরঞ্জাম ব্যবহার করবে বিজিবি রাঙ্গামাটির উপজেলাগুলোতে পৌঁছালো নির্বাচনী সরঞ্জাম বিশ্বকাপে খেলবে পাকিস্তান, তবে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না নির্বাচিত হলে ম্রো সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন করব : সাচিংপ্রু জেরী বিজয়ী হলে রাঙ্গামাটির কাপ্তাইকে উন্নয়নের রোল মডেল করা হবে : দীপেন দেওয়ান বান্দরবানে চাঁন্দের গাড়ি উল্টে ৪ পর্যটক আহত খাগড়াছড়িতে বিদ্রোহী প্রার্থী সমীরণ দেওয়ানকে বিএনপি থেকে বহিষ্কার

খাগড়াছড়িতে গাড়ি উল্টে নারীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৩২৯ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে মাটিরাঙার তবলছড়ি বিরাশিটিলা এই ঘটনা ঘটে।

নিহত পরমিলা ত্রিপুরা মাইসছড়ির গুজা ত্রিপুরা স্ত্রী। স্থানীয়রা জানায়, নিহত পরমিলা ত্রিপুরা ডাকবাংলার শ্বশুড় বাড়িতে যাচ্ছিল। নিয়ন্ত্রণ রাখতে না পেরে তাদের বহন করা মাহেন্দ্র গাড়ি উল্টে সড়কের পাশে পরে যায়। এতে ঘটনাস্থলে পরমিলা ত্রিপুরার মৃত্যু হয়।

এই ঘটনায় ৬জন আহত হয়। এর মধ্যে দুই জনের অবস্থা গুরুতর। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর চালক পলাতক রয়েছে।

মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌফিকুর রহমান বলেন, যারা গাড়িতে ছিলেন তারা সবাই একই পরিবারের। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ সুরতহাল করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions