শিরোনাম
খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর দেড় ঘণ্টার গোপন বৈঠক কেমন হবে এই নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে খাগড়াছড়িতে ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন পাহাড়ে নির্বাচনে ড্রোনসহ অত্যাধুনিক যোগাযোগ সরঞ্জাম ব্যবহার করবে বিজিবি রাঙ্গামাটির উপজেলাগুলোতে পৌঁছালো নির্বাচনী সরঞ্জাম বিশ্বকাপে খেলবে পাকিস্তান, তবে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না নির্বাচিত হলে ম্রো সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন করব : সাচিংপ্রু জেরী বিজয়ী হলে রাঙ্গামাটির কাপ্তাইকে উন্নয়নের রোল মডেল করা হবে : দীপেন দেওয়ান বান্দরবানে চাঁন্দের গাড়ি উল্টে ৪ পর্যটক আহত খাগড়াছড়িতে বিদ্রোহী প্রার্থী সমীরণ দেওয়ানকে বিএনপি থেকে বহিষ্কার

খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ সদস্য পাইমং মারমা আটক

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৯ জুন, ২০২৫
  • ৫৫০ দেখা হয়েছে

খাগড়াছড়ি :- খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের অধীনস্থ মানিকছড়ি আর্মি ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে মানিকছড়ি উপজেলার জামতলা ওয়াকছড়ি এলাকা থেকে অস্ত্রসহ ইউপিডিএফ (মূল) দলের প্রধান সন্ত্রাসী এবং চাঁদাবাজ পাইমং মারমাকে আটক করেছে।

আটককৃত সন্ত্রাসীর নিকট হতে ১টি ম্যানুয়ালি লোডেড পিস্তল (মিয়ানমারের তৈরি), ৭.৬২ মি:মি: ক্যালিবারের ০৬ রাউন্ড গুলি, চাঁদা আদায়ের অবৈধ রশিদ, ভারতীয় রুপিসহ জব্দ করা হয়। সন্ত্রাসীরা উক্ত এলাকাতে দীর্ঘদিন ধরে চাঁদা আদায় ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছিল।

আটককৃত পাইমং মারমা(২৪) জামতলার ওয়াকছড়ি বাসিন্দা থোইয়াংপ্রু মারমা ছেলে।

এই বিষয়ে পেট্রোল কমান্ডার ক্যাপ্টেন মোঃ শাইয়েন কাদির বলেন, সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলমান থাকবে এবং বাংলাদেশ সেনাবাহিনী পূর্বেও সন্ত্রাসীদের বিরুদ্ধে কাজ করে এসেছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।

মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান রুবেল জানান, সন্ত্রাসী পাইমং মারমার বিরুদ্ধে চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র আইনে মামলা দায়ের করে আসামিকে কারাগারে প্রেরণ করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions