শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

যে কোন সময় জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধান উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ১৭৯ দেখা হয়েছে

ডেস্ক রিপোট:- আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পথে আন্তরিকভাবেই এগোচ্ছে ২০২৪ সালের ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খুব সহসা জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন। বৃহস্পতিবার (৫ জুন) রাতে দেশের বিশিষ্ট কয়েকজন রাজনৈতিক নেতার সঙ্গে আলাপকালে এ বিষয়ে ইঙ্গিত পাওয়া গেছে। তারা বলছেন, প্রধান উপদেষ্টার সেই ভাষণে নির্বাচনের বিষয়ে একটি পথরেখা থাকতে পারে। তবে তার দ্বিমতও পাওয়া গেছে কারও কারও কাছে।

এ বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের একাধিক দায়িত্বশীলের সঙ্গে যোগাযোগ করা হলেও কথা বলা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (৫ জুন) রাতে একাধিক দলীয় প্রধানের কথা হয়। তাদের কেউ কেউ বলেন, প্রধান উপদেষ্টা আজ-কালের মধ্যেই জাতির সামনে ভাষণে তার অবস্থান তুলে ধরতে পারেন।

অন্য একজন সিনিয়র রাজনীতিক এ প্রতিবেদককে জানান, প্রধান উপদেষ্টা বক্তব্য দেওয়ার আগ পর্যন্ত বলা যাচ্ছে না, তিনি ঠিক কী বিষয়ে কথা বলবেন। আর তিনি নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট কোনও দিনক্ষণ ঘোষণাও করবেন না। এই বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ার।

এ বিষয়ে জানতে চাইলে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমি মনে করি অধ্যাপক ইউনূস নির্বাচন সম্পর্কে রূপরেখা দেবেন। নির্বাচনের একটি পথনির্দেশনা দিতে পারেন। এছাড়া এইসময়ে জাতির সামনে আসার যুক্তি দেখা যায় না।’

মাহমুদুর রহমান মান্না আরও বলেন, ‘প্রধান উপদেষ্টা যদি ক্ষমতায় থেকে নির্বাচন করেন তাহলে তা গণতন্ত্রের বিকাশের জন্য মঙ্গলকর হবে।’

বিএনপির একটি উচ্চপর্যায়ের দায়িত্বশীল সূত্র জানায়, মনে হয় না তিনি নির্বাচনের বিষয়ে কোনও সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করবেন।

তবে দলটির সিনিয়র একজন নেতা এ প্রতিবেদককে জানান, নির্বাচনের বিষয়ে জাতিকে তিনি একটি স্পষ্ট প্রতিশ্রুতি দিতে পারেন।

প্রসঙ্গত, ইতোমধ্যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে বিএনপিসহ দেশের মূলধারার রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আহ্বান অব্যাহত আছে। ঈদের পর প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফরে যাবেন বলে জানা যাচ্ছে। সেখানেও রাজনৈতিক নেতাদের সঙ্গে তার সাক্ষাতের সম্ভাবনা উজ্জ্বল।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions