শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

দেশে ফের করোনায় মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ৩

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ২৩৯ দেখা হয়েছে

গত ২৪ ঘণ্টায় ২১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ১৪ দশমিক ২৯ শতাংশ। এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৫১ হাজার ৭৩৯ জন। মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ।

ডেস্ক রিপোট:- করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আবারো একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে তিনজনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ১৪ দশমিক ২৯ শতাংশ। এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৫১ হাজার ৭৩৯ জন। মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ।

এ সময়ের মধ্যে করোনা থেকে সুস্থ হয়েছেন আরো তিনজন। এ নিয়ে দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৩৬০ জনে। সর্বশেষ মৃত্যু নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫০০ জনে।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ দেশে প্রথম একজন এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট, এই দুই দিনে করোনায় সর্বোচ্চ ২৬৪ জন করে প্রাণ হারান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions