শিরোনাম
চট্টলা এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব, ৫ জন প্রত্যাহার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ গ্রেপ্তার ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস নদীতে: ২৩ জনের মরদেহ উদ্ধার রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে ১১ জন গ্রেফতার, মাদক ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ঈদের ছুটিতে উপচে পড়া ভিড়, লাখো পর্যটকের পদচারণায় মুখর তিন পার্বত্য জেলা রাঙ্গামাটির বিলাইছড়িতে যোগাযোগ ও কৃষিতে বিপ্লব ঘটাতে ৭ টি জায়গায় খনন  প্রয়োজন  উত্তর-পূর্ব ভারত, মায়ানমার ও বাংলাদেশ ভূখণ্ডে আলাদা ‘খ্রিস্টান রাষ্ট্র’ তৈরির ছক ও ষড়যন্ত্র! ইরান যুদ্ধ দীর্ঘ হলে কোন দেশ আগে ‘ধাক্কা’ খাবে, নাজুক অবস্থানে কারা? যুদ্ধে বন্ধ হরমুজ প্রণালি,খাদ্য সংকটে পড়তে পারে প্রায় ১০ কোটি মানুষ

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ সাঁতরে পার হতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্র

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ২১৩ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ সাঁতরে পার হতে গিয়ে দীপেন চাকমা (১৬) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে জেলা শহরের রাজবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ দীপেন রাঙামাটির রাজদ্বীপ এলাকায় পরিবারের সাথে বসবাস করতেন ও রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

নিখোঁজ দীপেন চাকমার দাদু সঞ্চয় চাকমা জানান, দীপেন বুধবার দুপুরে রাজবন বিহারের ঘাট থেকে চক্রপাড়া (রাজদ্বীপ) যাওয়ার জন্য বোটের জন্য অপেক্ষা করছিল। কিন্তু পরে বোট আসতে দেরি হলে সে তার তিনজন বন্ধুদের সঙ্গে সাঁতরে হ্রদ পার হতে গিয়ে হ্রদের মাঝখানে গিয়ে তলিয়ে যায়। সন্ধ্যা পর্যন্ত প্রচেষ্টা করেও তাকে উদ্ধার করা যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাঙ্গামাটি কার্যালয়ের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ নুরুল হুদা জানান, বুধবার সন্ধ্যা পর্যন্ত দীপেন চাকমাকে উদ্ধার করা যায়নি। তাই আজকের মতো উদ্ধার কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) আবারও উদ্ধার অভিযান চালানো হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions