শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

রাঙ্গামাটির রাজস্থলীতে প্রবল বর্ষণে পাহাড়ের মাটি ধসে ভাঙ্গন সৃষ্টি

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৪ জুন, ২০২৫
  • ২৫৭ দেখা হয়েছে

রাঙ্গামাটি :- রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার রাজস্থলী বাজার কেন্দ্রীয় দৃষ্টি নন্দন বৌদ্ধ বিহারে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে পাশের পাহাড়ের মাটি ধসে ভাঙ্গন সৃষ্টি হয়েছে। বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক উজ্বল কান্তি তনচংগ্যা এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জানান, তারা ভাঙ্গন ঠেকাতে চেষ্টা চালাচ্ছেন।

এ বিষয়ে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সজীব কান্তি রুদ্র বলেন, টানা তিন দিন প্রবল বর্ষণে রাজস্থলী বাজার মৈত্রী বৌদ্ধ বিহারের মাটি সরে যাওয়ার বিষয়টি আমার নজরে এসেছে। বিষয়টি খুবই জরুরি। এটি একটি বড় প্রকল্প। আমি জেলা পরিষদের চেয়ারম্যান বা উন্নয়নবোর্ডের চেয়ারম্যানের সাথে কথা বলে বড় গাইড ওয়াল নির্মাণ করা যায় কিনা দেখব।

টানা বর্ষণে বিহারের পাশে মাটি ধসে গিয়ে বিহারটি যে কোনো সময় ধসে পড়তে পারে। বিষয়টি পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারের নজরে আনার জন্য দাবি জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions