শিরোনাম
পারমাণবিক যুগে প্রবেশ করছে বাংলাদেশ,রূপপুরে বিকালে শুরু হচ্ছে ‘জ্বালানি লোডিং’ কার্যক্রম ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৫ সারা দেশে সরব জামায়াত,জুলাই সনদ ও গণভোট নিয়ে মাঠে তৎপর দলগুলো সংসদেও সক্রিয় জোটের সংসদ সদস্যরা জাতীয় আইন সহায়তা দিবস: সেবাগ্রহীতাদের ৭৫ শতাংশই নারী বান্দরবানের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু খাল খননে আশার আলো দেখছে পাহাড়ের মানুষ রাঙ্গামাটিতে বয়স্ক বন্য হাতির মৃত্যু, পাশে শোকে কাতর সঙ্গী হাতি রাঙ্গামাটিতে যৌথ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রামে পাঁচজনসহ দেশে হাম উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

রাঙ্গামাটিতে পাহাড় ধস ও প্রাণহানির আশঙ্কায় সতর্কতা জারি

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৩৬২ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে রাঙ্গামাটি জেলা শহরসহ ১০টি উপজেলায় টানা ভারি বৃষ্টিপাত হচ্ছে। এতে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে পরিস্থিতি বিবেচনায় জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।

রাঙ্গামাটি সদর, কাউখালী, কাপ্তাই, নানিয়ারচর, বাঘাইছড়ি, জুরাছড়ি, বরকল, বিলাইছড়ি, রাজস্থলী ও লংগদু— এসব উপজেলায় পূর্বের অভিজ্ঞতা ও প্রাণহানির ঘটনাকে গুরুত্ব দিয়ে সর্বোচ্চ সতর্কতা দিয়েছে প্রশাসন।

প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবীদের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজন হলে জনগণকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিয়ে রাখাা হয়েছে।

এদিকে বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ) জেলা শহরের ঝুঁকিপূর্ণ ভেদভেদি, লোকনাথ মন্দির ও বিএডিসি এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ জানান।

জেলা প্রশাসক এ সময় বলেন, ‘২০১৭ সালের দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার আমরা আগেই প্রস্তুতি নিয়েছি। কোনোভাবেই যেন একটি প্রাণও না হারায়, সেটিই সবচেয়ে বড় অগ্রাধিকার।’

পরিদর্শনে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions